তালিবানের আফগানিস্তানে আইএসের হামলা, আগেই সতর্ক করা হয়েছিল আমেরিকাকে
ইসলামিক স্টেট অর্থাৎ আইএসআইএস (ISIS) কাবুল এয়ারপোর্টে মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে। গত কয়েকদিন আগেই সতর্ক করে মার্কিন গোয়েন্দা সংস্থা। ধীরে ধীরে তালিবানদের আড়ালে সে দেশে শক্তি বাড়াচ্ছে ইসলামিক স্টেট।
ইসলামিক স্টেট অর্থাৎ আইএসআইএস (ISIS) কাবুল এয়ারপোর্টে মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে। গত কয়েকদিন আগেই সতর্ক করে মার্কিন গোয়েন্দা সংস্থা। ধীরে ধীরে তালিবানদের আড়ালে সে দেশে শক্তি বাড়াচ্ছে ইসলামিক স্টেট।
আর এই সংগঠনটি অতর্কিতে এই হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সেই কারণে মার্কিন নাগরিকদের সুরক্ষিত থাকার নির্দেশ দেওয়া হয়।
আর এই আশঙ্কার মধ্যে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়াতে ঢেকে যায় চারপাশ।

আগেই সাবধান করা হয়েছিল
এই ঘটনার পরেই তালিবানদের তরফে বিবৃতি দেওয়া হয়। যেখানে এই ঘটনাকে জঙ্গি হামলা হিসাবে দেখছে তাঁরা। শুধু তাই নয়, জোড়া বিস্ফোরণের ঘটনাতে ১৩ জনের মৃত্যু হয়েছে বলেও তালিবানদের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে।
পাশাপাশি বিবৃতিতে তাঁরা জানাচ্ছে, ইসলামিক স্টেটের জঙ্গিরা যে মার্কিন সেনা কিংবা নাগরিকদের উপর হামলা করে পারে সে বিষয়ে তথ্য আগেই আমেরিকাকে দেওয়া হয়েছিল বলে দাবি। এমনকি এই বিষয়ে সাবধান করা হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

জঙ্গি কার্যকলাপ ইস্যুতে সতর্ক তালিবান
তবে এই ঘটনার পর সে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তালিবানদের বার্তা, আত্মজাতিক ক্ষেত্রে তালিবানটা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে কখনই জঙ্গিদেরকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।
শুধু তাই নয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে অন্য দেশেও কোনও জঙ্গি কার্যকলাপ করতে দেওয়া হবে না বলে বিবৃতিতে জানিয়েছেন, তালিবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

সম্পূর্ণ ভাবে দাবি ইসলামিক স্টেট
একের পর এক বিস্ফোরণের ঘটনাতে সম্পূর্ণ ভাবে দায়ি ইসলামিক স্টেট জঙ্গিরা। এমনটাই দাবি মার্কিন এক আধিকারিকের। মার্কিন সেনা এবং নাগরিকদের টার্গেট করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি আমেরিকার।
তবে এই ঘটনার পর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মার্কিন সেনার তরফে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। গেট সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই বিস্ফোরণে তিনজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। আমেরিকার তরফে এই বিষয়ে এখনও কিচু জানানো হয়নি।

কি বলছে পেন্টাগন
পেন্টাগনের তরফে বিস্ফোরণের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে যে কাবুল এয়ারপোর্টের একটি গেটের সামনে এই বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে আরও একটি বিস্ফোরণ হয় বলে জানাচ্ছেন মার্কিন মুখপাত্র। তবে সেটি কাবুল এয়ারপোর্টের খুব কাছে থাকা ব্যারোন হোটেলের কাছে এই বিস্ফোরণটি ঘটে।
এই ঘটনার পর কাবুলের মার্কিন দুতাবাসের তরফে সে দেশে এখন থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়। জানানো হিয় কোনও মার্কিন নাগরিক যদি কাবুল এয়ারপোর্টের অ্যাবি গেট, পূর্ব গেট সহ আশেপাশেও থাকেন তাঁদের দ্রুত এলাকা ছাড়ার কথা বলা হয়।

বিমানবন্দরের বাইরে গোলাগুলির শব্দ
অন্যদিকে কাবুলের মার্কিন দুতাবাসের তরফে আরও জানানো হয়েছে যে বিস্ফোরণের পর হামিদ কারজাই বিমানবন্দরে ব্যাপক গোলাগুলির শব্দও শোনা গিয়েছে। তবে আশঙ্কা আগামীদিনে আরও হামলা হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications