কাজ ফুরিয়েছে হিজবুল প্রধানের? জঙ্গি নেতার উপর হামলা চালাল আইএসআই!
পাকিস্তানে রয়েছেন হিজবুল মুজাহিদিন-এর প্রধান সৈদ সালাহ-উদ্দিন। জানা গিয়েছে গত ২৫ মে পাকিস্তানের ইসলামাবাদে তার উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয়। সূত্রের খবর সেই হামলা চালানোর পিছনে হাত রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই।

জঙ্গিদের সাহায্য করে আইএসআই
বিষয়টিতে সব আন্তর্জাতিক বিশেষজ্ঞই একটু হতভম্ব। এই পাকিস্তান এতদিন ধরে কাশ্মীরে জঙ্গিদের সাহায্য করতে ও ভারতকে মুশকিলে ফেলতে হিজবুলকে সাহায্য করত। আর পাকিস্তানের হয়ে এই কাজ করত আইএসআই। এখন সেই হিজবুল প্রধানের উপর হামলা চালাতে উদ্যোগ নিল সেই আইএসআই।

হিজবুল প্রধান ও আইএসআই-এর মধ্যে দ্বন্দ্ব
মনে করা হচ্ছে আইএসআই ও হিজবুল মুজাহিদিন-এর প্রধান সৈদ সালাহ-উদ্দিনের মধ্যে মতপার্থক্যের জেরেই এই হামলা চালায় আইএসআই। আরও জানা গিয়েছে, সম্ভবত প্রাণে মারা নয়, হিজবুল প্রধানকে একটি বার্তা পাঠাতেই এই হামলা চালানো হয়েছিল।

আইএসআই-এর দিকে অভিযোগের আঙুল তুলেছিল জঙ্গি নেতা
কয়েকদিন ধরেই নাকি আইএসআই-এর দিকে অভিযোগের আঙুল তুলেছিল জঙ্গি নেতা সালাহ-উদ্দিন। হিজবুল জঙ্গিদের পর্যাপ্ত সাহায্য ও প্রশিক্ষণ না দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি হাতিয়ার ও বিস্ফোরক সাপ্লাইও কমিয়ে দিয়েছে আইএসআই।

রিয়াজ নাইকুর মৃত্যুর পর সম্পর্কের অবনতি
কয়েকদিন আগে হিজবুল জঙ্গি রিয়াজ নাইকুকে ভারতীয় সেনা মারার পর আরও তিক্ততা বাড়ে হিজবুল প্রধান ও আইএসআই-এর মাঝে। এরপর বৃহস্পতিবার ভোর রাতে কাশ্মীরের পুলওয়ামা থেকে উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই গাড়ি। গোয়েন্দাদের সন্দেহ, পুলওয়ামার সেই ঘটনার পিছনেও আইএসআই যোগ থাকতে পারে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications