৪০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণে অর্থ সাহায্য করছে পাক গুপ্তচর সংস্থা
বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে ৪০ জন রোহিঙ্গা। আর তাদের প্রশিক্ষণে অর্থ সাহায্য করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে ৪০ জন রোহিঙ্গা। আর তাদের প্রশিক্ষণে অর্থ সাহায্য করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আর এই রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ। ভারতে নাশকতা চালানোর জন্য প্রশিক্ষণ দিয়ে এই ৪০ জন রোহিঙ্গাকে তৈরি করা হচ্ছে হলে জানতে পেরেছে গোয়েন্দারা।

রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণ
আবার সেই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে নাশকতা চালানোর ছক কষছে পাকিস্তান। সেকারণে বাংলাদেশে ৪০ জন রোহিঙ্গাকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার অর্থ সাহায্য করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দারা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফকে সতর্ক করেছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে যেকোনও মুহূর্তে এই জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে।

প্রশিক্ষণ দিচ্ছে জামাত
৪০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রশিক্ষণ দিচ্ছে জামাত- উল- মুজাহিদিন- বাংলাদেশ। বাংলাদেশের কক্স বাজারে রয়েছে এই ৪০ জন রোহিঙ্গা। সৌদি আরব এবং মালয়েশিয়ার মাধ্যমে প্রায় ১ কোটি টাকার অর্থ সাহায্য জামাতকে পাঠিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

ভারতে জেএমবি জঙ্গিরা ছড়িয়ে পড়েছে
ভারতে একাধিক জায়গায় ডেরা করেছে জেএমবি জঙ্গিরা। ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, কেরল, কর্নাটক সহ একাধিক জায়গায় জেএমবি জঙ্গিদের সন্ধান পেয়েছে এনআইএ। তাঁদের জেরা করে একাধিক জায়গায় নাশকতার ছক বানচাল করেছে। কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করাতে না পেরে এবার বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে পাকিস্তান।
প্রতীকী ছবি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications