মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ভোটদান কি নয়া রেকর্ডের পথে! কোন ইঙ্গিত বিশেষজ্ঞদের
মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ভোটদানের তথ্য আগেই উঠে আসতে থাকে, তবে এবার এই রেকর্ড কোন ইঙ্গিত দিতে পারে, বা মার্কিন নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রয়েছে সংশয়। ভোট মনস্তত্ত্ব থেকে শুরু করে, ভোট পরিসংখ্যান ঘিরে একাধিক তথ্য় দেখে নেওয়া যাক।

ভোটমনস্তত্ত্ব
অনেকেই ভোট দেন নাগরিক দায়িত্ব পালনে। তবে আমেরিকায় যেভাবে করোনা অতিমারী দানা বেঁধেছে তাতে নাগরিক দায়িত্বের থেকেও বেশি পরিবর্তনের পক্ষ চেয়ে মানুষ ভোট দিচ্ছেন বলে বিশেষজ্ঞদের দাবি।

ভোটার পরিসংখ্যান
মার্কিন নির্বাচনে ১৯৮০ থেকে ৫৬ শতাংশ ভোট স্বাভাবিক ধারায় দেখা গিয়েছে তবে এবার পরিস্থিতি আলাদা। তবে এবারেও ৫৬ থেকে ৬৫ শতাংশ ভোট পড়ার সম্ভাবনা ছিল। এর আগে ১৮৭৬ সালে ৮১.৮ শতাংশের বড়সড় ভোটগ্রহণ সম্পন্ন হয় । তারপর এবার মার্কিন যুক্তরাষ্ট্র সেই দারা ধরে রাখতে পারে কি না, তা নিয়ে রয়েছে কৌতূহল। মনে করা হচ্ছে এবার ৬৫ শতাংশ ভোটার সংখ্যা ছাপিয়ে যাবে আমেরিকায়।

মার্কিন নির্বাচনের ভোট নিয়ে কিছু তথ্য
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবার ৪ বছর আগে মিডটার্মে আমেরিকার নির্বাচনে ভোটার সংখ্যা কম দেখা যায়। রাষ্ট্রবিজ্ঞান বলছে কম রাজনৈতিক সচেতনতা, বেকারত্ব, অবসাদ, আর্থিক দুর্গতি ভোট দান থেকে বিরত রাখে মানুষকে। আমেরিকার ক্ষেত্রে অভিবাসন আরও একটি সমস্যা।

এর আগে রেকর্ড ভোট আরেক শক্তিধর দেশে!
এর আগে ২০১৯ সালে ব্রিটেনের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটদান হয়েছে। ফলে ইউনাইটেড কিংডমের সংসদীয় নির্বাচনে দেখা যায়, ৬২.৩ শতাংশ ভোট পড়েছে। যা সেই সময় বরিস জনসনকে ক্ষমতায় আনে।












Click it and Unblock the Notifications