'কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার বার্তা কি ফাঁদ ছিল পাকিস্তানের জন্য'! ইমরানকে তোপ শরিফ-কন্যার

'ট্রাম্পের মধ্যস্থতার বার্তা কি ফাঁদ ছিল'! ইমরানকে তুলোধনা শরিফ-কন্যার

কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন , কাশ্মীর সমস্যার সমাধানে তাঁকে যদি মধ্যস্থতা করতে বলা হয়, তাহলে তা তিনি করতে রাজি রয়েছেন। তারও আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে, মোদী তাঁকে কাশ্মীর সমস্যার সমাধান করতে বলেন। যদিও ভারত তা নস্যাৎ করে দেয়। এর কিছুদিন পরেই ঐতিহাসিক ঘোষণায় ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয়। এরপরই সীমান্তের ওপারে ক্ষোভে ফুঁসে ওঠে পাকিস্তান। গোটা দেশের নিশানায় আপাতত সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মারিয়ামও তাঁকে তোপ দাগতে ছাড়েননি।

ট্রাম্পের মধ্যস্থতার বার্তা কি ফাঁদ ছিল! ইমরানকে তুলোধনা শরিফ-কন্যার

মঙ্গলবার পাকিস্তানের সারগোধাতে মারিয়াম শরিফের নেতৃত্বে কাশ্মীর নিয়ে একটি মিছিল শুরু হবে। তার আগে , টুইটারে মারিয়ামম শরিফ প্রশ্ন তোলেন, কাশ্মীরে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের প্রস্তাব কি একটি ফাঁদ ছিল? ভারতকে 'শত্রু' হিসাবে তকমা দিয়ে মারিয়ামের প্রশ্ন, ইমরানকি শত্রপুদের ষড়যন্ত্র বুঝে নিতে পারেননি? পাশাপাশি মারিয়ামের দাবি, নিজের রাজনৈতিক স্বার্থ নিয়ে ইমরান এতটাই ব্যস্ত ছিলেন যে , পাকিস্তানকে একটি বড় সমস্যার দিকে ঠেলে দিয়েছেন তিনি। মারিয়াম টুইটে লেখেন, ইমরান 'শুধু পাকিস্তানেরই বড় ক্ষতি করেননি, কাশ্মীরি যাঁরা পাকিস্তান থেকে পোক্ত সমর্থন আশা করেছিলেন, তাঁদেরও ক্ষতি করেছেন।'

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর গোটা পকিস্তানের রোষের মুখে ইমরান খান। তাঁর প্রাক্তন স্ত্রী রেহামও ইমরানকে 'পুতুল' বলতে ছাড়েননি। কাশ্মীর প্রসঙ্গে ইমরানের ওপর ক্ষোভ উগড়ে তিনি বলেন ইমরান রাজনৈতিকভাবে দূরদৃষ্টি হারিয়ে ফেলেছেন। একই অভিযোগে সরব পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মেয়ে মারিয়ামও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+