ট্যারিফ নীতিই কি আমেরিকাকে ধনী করছে? নাগরিকদের হাতে কি সত্যিই মিলবে ২ হাজার ডলার? জানুন
মার্কিন রাজনীতিতে ফের তীব্র হয়েছে বিতর্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার দাবি করেছেন, তাঁর সরকারের ট্যারিফ নীতির ফলে বিপুল অর্থ রাজস্ব.ভাণ্ডারে ঢুকছে। আর সেই আয় থেকেই ধনী বাদে প্রতিটি সাধারণ আমেরিকান নাগরিককে ন্যূনতম ২,০০০ ডলার করে লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
সামাজিক মাধ্যমে ট্রাম্প কঠোর ভাষায় আক্রমণ করেছেন ট্যারিফ বিরোধী মহলকে। তাঁর কথায়, "যারা ট্যারিফের বিরুদ্ধে, তারা বোকার মতো আচরণ করছে।" পাশাপাশি দাবি করেছেন, তাঁর সরকার আমেরিকাকে "বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশ" হিসেবে প্রতিষ্ঠা করেছে, যেখানে মুদ্রাস্ফীতি ন্যূনতম ও শেয়ার বাজার চড়াই পথে।

ট্রাম্প বলেন, বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক বসিয়ে "ট্রিলিয়ন ডলার" আয় হচ্ছে। সেই অর্থের একটা বড় অংশ যাবে দেশের ৩৭ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ কমাতে, বাকিটা দেওয়া হবে নাগরিকদের হাতে নগদ লভ্যাংশ হিসেবে।
তিনি আরও দাবি করেন, বর্তমান সময়ে আমেরিকায় ৪০১ হাজার রিটায়ারমেন্ট স্কিম সর্বোচ্চ পর্যায়ে, ও দেশে কারখানা ও উৎপাদন কেন্দ্র নতুন করে মাথা তুলছে।
তবে এই লভ্যাংশ কবে ও কীভাবে নাগরিকদের হাতে পৌঁছবে তা নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি প্রেসিডেন্ট।
এদিকে, মার্কিন সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুনানি চলছে, ট্রাম্প আমদানি শুল্ক আরোপে নিজের এক্তিয়ার অতিক্রম করেছেন কি না, তা নিয়ে আপত্তির ভিত্তিতে। কিন্তু ট্রাম্পের মতে, ট্যারিফ তাঁর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র, যা আমেরিকাকে "আরও শক্তিশালী, স্বনির্ভর ও ধনী করেছে"।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সাধারণ মানুষের মন জেতার জন্য এই ঘোষণাকে চমক ও রাজনৈতিক চাল হিসেবেই দেখা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications