দ্রুত কি পড়তে চলেছে নির্বাচিত সরকার? ফের আফগানিস্তানে ৩টি প্রাদেশিক রাজধানীর দখল তালিবানদের
দিন যত গড়াচ্ছে আফগানিস্তানে ততই বাড়ছে তালিবান আগ্রাসন। এদিকে ইতিমধ্যেই সেদেশের সিংহভাগ এলাকা নিজেদের দখলে নিয়েছে তালিবানেরা। অন্যদিকে এবার নতুন করে তিনটি প্রাদেশিক রাজধানীর দখল নিল এই উগ্রপন্থী ইসলামী সংগঠন। এবার তালিবানদের একমাত্র লক্ষ্য রাজধানী কাবুল। এদিকে শত চেষ্টা করেও আগ্রাসী তালিবানদের রুখতে ব্যর্থ হচ্ছে সেদেশের সেনা।

রক্তের হোলিতে মেতেছে তালিবানেরা
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণ রূপে সেনা প্রত্যাহারের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তাতেই বিজয়োল্লাসে মেতেছে তালিবানেরা। শুরু হয়েছে রক্তের হোলি। মাত্র পাঁচদিনে দেশের একাধিক বড় বড় প্রাদেশিক রাজধানীর দখল নিয়ে ফেলেছে তারা। এদিকে জেহাদিদের দাপট বাড়তে থাকায় রীতিমতো বেকায়দায় পড়েছে আফগান সেনাও।

নতুন করে কোন কোন প্রদেশের দখল নিল তালিবানেরা
সূত্রের খবর, এবার নতুন করে আফগানিস্তানের উত্তর -পূর্বে বাদাখশান এবং বাঘলান প্রদেশের রাজধানী এবং পশ্চিমে ফারাহ প্রদেশের রাজধানীর দখল নিয়ে নিয়েছে তালিবানেরা। আর তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ। এদিকে গোটা আফগানিস্তান জুড়েই বর্তমানে একের পর এক অঞ্চল নিজেদের দখলে আনছে তালিবানরা। ইতিমধ্যেই উত্তরের সামাঙ্গানের রাজধানী আইবাক পুনরুদ্ধারে সফল হয়েছে তারা। আর তাতেই নতুন উদ্যোমে ঝাপাচ্ছে তালিবান বাহিনী।

হাতের বাইরে যায়নি পরিস্থিতি, দাবি প্রেসিডেন্টের
অন্যদিকে মঙ্গলবার বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখল করে তালিবান। হিসাব দেখলে বোঝা যাচ্ছে গত ৬ দিনে প্রায় ৯টি প্রদেশের প্রাদেশিক রাজধানীর দখল করেছে তালিবানেরা। এদিকে এখনও পর্যন্ত লড়াইয়ে বেকায়দায় পড়া আফগান সেনাকে সাহায্য করে আসছে মার্কিন বিমানবাহিনী। জঙ্গিঘাঁটিগুলির উপর লাগাতার বোমাবর্ষণ করছে আমেরিকার যুদ্ধবিমানগুলি। যদিও সঙ্কটের কথা বুঝেও উল্টো কথা বলছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। তাঁর দাবি এখনও নাকি হাতের বাইরে যায়নি পরিস্থিতি।

কী বলছে আফগান সরকার
আফগান সরকারের দাবি গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৮টি প্রদেশে আফগান বাহিনীর প্রত্যাঘাতে ৫৭২ জন তালিবান নিহত হয়েছে। আহত হয়েছে ৩০৯ জন জেহাদি। সেনার পক্ষ থেকে বলা হচ্ছে, নিজেদের হারানো অঞ্চল তারা পুনরায় দখল করতে লড়াইয়ে কোনও ছেদ রাখচে না তারা। এদিকে গোটা দেশজুড়েই বেছে বেছে সরকারি কর্মীদের নিশানা করছে তালিবানেরা। নির্যাতন বাড়ছে মহিলা, শিশুদের উপর। এমতাবস্থায় প্রাণ বাঁচাতে শহরের বাইরে একটি সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন সরকারি কর্মীরা। অন্যদিকে ১২ সেপ্টেম্বরের বদলে ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে পাততাড়ি গুটিয়ে ফিরে যেতে পারে মার্কিন ন্যাটো বাহিনী। তখন পরিস্থিতি কোন দিকে যাবে তা ভেবেই আরও বাড়ছে আতঙ্ক।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications