Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উহানের পশুবাজারে পাচার হওয়া প্যাঙ্গোলিন থেকেই কি করোনা সংক্রমণ? উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

চিনের পশুবাজারে পাচার হওয়া প্যাঙ্গোলিনই কি করোনা সংক্রমণের কারণ?‌ উদ্বেগ বাড়ছে পশু বিশেষজ্ঞদের গবেষণা

করোনা ভাইরাসের উৎস্যের সন্ধান করতে গিয়ে প্রকাশ্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহানে রয়েছে অন্যতম বড় পশুবাজার। সেখানে একদিকে যেমন আইনি পথে পশু বিক্রি চলে অন্যদিকে বেআইনি পথেও চলে পশু বিক্রি। একাধিক বিরল প্রজাতির বন্যপ্রাণী বিক্রি হয় এই পশু বাজারে। করোনার উৎস্যের সন্ধানে নেবে নজরে এসেছে এই পশুবাজার। এখানে পাচার হয়ে আসা প্যাঙ্গোলিন থেকেই করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

নজরে উহানের পশুবাজার

নজরে উহানের পশুবাজার

গ্রামঞ্চলের উন্নয়নের জন্য উহানে পশুবাজার খুলেছিল জিনপিং সরকার। গরু, ছাগল, মোষ বিক্রির পাশাপাশি বিভিন্ন রকমের বন্যপ্রাণী বিক্রি করা হত। সেই পশুবাজারই যে উহানের কাল হয়ে উঠবে সেটা আন্দাজ করা যায়নি। কারণ সম্প্রতি কয়েক দশকে গোটা বিশ্বে যে কয়েকটি সংক্রামক ব্যাধি মারাত্মক আকার নিয়েছিল তার সবগুলির উৎস্য কিন্তু এই বন্য প্রাণী। সেকারণেই সার্স ছডিয়ে পড়ার পরেই উহানের এই পশুবাজারে নিষেধাজ্ঞা জারি করে চিন প্রশাসন। কিন্তু ৬ মাস পরে আবার সেটা খুলে েদওয়া হয়। ফের চোরা পথে বিক্রি হতে শুরু করে একের পর এক বিরল প্রজাতির বন্যজন্তু। প্যাঙ্গোলিন থেকে শুরু করে বাদুর, ইঁদুর, সাপ সহ একাধিক প্রাণী বিক্রি হয় এই বাজারে।

বন্যপ্রাণি খাওয়ার প্রবণতা

বন্যপ্রাণি খাওয়ার প্রবণতা

চিনের এক বন্যপ্রাণ বিশেষজ্ঞ জানিয়েছেন, উহানে এই পশু বাজার তৈরি হওয়ার পর বিরল প্রজাতির বন্যপ্রাণীর মাংস খাওয়া ভীষণভাবে বেড়ে গিয়েছিল চিনাদের মধ্যে। বিশেষ করে গুনঘোজু প্রদেশের বাসিন্দাদের ৮৩ শতাংশই এই বন্যপ্রাণীর মাংস ভক্ষন শুরু করে। তুলনামূলক ভাবে বেজিংয়ের ৫ শতাংশ মানুষের মধ্যে বন্যপ্রাণী খাওয়ার প্রবণতা রয়েছে। একাধিকবার এই নিয়ে সচেতন করা হলেও কোনও কাজ হয়নি। উল্টে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বন্যপ্রাণীদের মাংস খাওয়া।

প্যাঙ্গোলিন থেকে করোনা ছড়িয়েছে

প্যাঙ্গোলিন থেকে করোনা ছড়িয়েছে

যে করোনার গ্রাসে এখন গোটা বিশ্ব। সেই কোভিড-১৯ ভাইরাস মূলক একটি বিশেষ প্রজাতির বাদুর থেকে মানুষের শরীরে ছড়ায়। তবে প্যাঙ্গোলিন মারফত সেই ভাইরাস ছড়িয়েছে মানুষের মধ্যে। কারন প্যাঙ্গোলিক চিনের একাংশের খাদ্য তালিকায় জনপ্রিয় খাবার। এমনই মনে করছেন বিেশষজ্ঞরা। যদিও এখনও প্রচুর গবেষণা বাকি। তবে উহানের সেই পশুবাজারে আগেও এই ভাইরাস হানা িদয়েছিল এখবর নিশ্চিত। সেবার থাবা বসাতে না পারলেও এবার মহামারী হয়ে গিয়েছে গোটা বিশ্বে।

সার্স, ইবোলা, করোনা এক সূত্রে গাঁথা

সার্স, ইবোলা, করোনা এক সূত্রে গাঁথা

ইবোলা, সার্স থেকে কোভিড-১৯ এই সব ভাইরাসের উৎস্য কিন্তু বন্য প্রাণী। বিরল প্রজাতির কয়েকটি বন্যপ্রাণী থেকেই ছড়াতে শুরু করেছে এই মারণ ভাইরাস গুলি। উহানে যাঁরা বন্যপ্রাণীর মাংস ভক্ষণ করেন তাঁরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। সেকারণে বারবার চিনের বাসিন্দাদের বন্যপ্রাণীর মাংস থেকে বিরত থাকার প্রচার চালানো হয়। করোনা সংক্রমণের পর হয়তো সেই প্রচার কাজে ফলবে বলে মনে করছেন গবেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+