এই ভাইরাসে আক্রান্ত হলেই মানুষ জম্বি-র মত আচরণ করছে, ভাইরাল ভিডিও ঘিরে বাড়ছে আতঙ্ক
জম্বি ভাইরাস না অন্য কোনও বিষয় প্রভাব ফেলছে জেনে নিন বিস্তারিত
ট্রেন-টু বুসানের কথা মনে আছে। দক্ষিণ কোরিয়ার সেই ছবিতে দেখা গিয়েছিল এক ধরনের ভাইরাস অ্যাটাক করছে। আর দলে দলে মানুষ জম্বি হয়ে যাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেরকমই কয়েকটা ভিডিও। কিন্তু সেগুলি সিনেমার নয়। বাস্তবেই হঠাৎ করে রাস্তা ঘাটে জম্বির মত আচরণ করতে শুরু করছেন মানুষ জন। মার্কিন মুলুকে একাধিক জায়গায় নাকি এই ঘটনা ঘটেছে। তবে কি সত্যি হচ্ছে ট্রেন টু বুসানের কাহিনী।

জম্বির মত হঠাৎ করে বেঘোরে হাঁটা। এটা নাকি আদতে এক ধরনের মাদক এফেক্ট। যার নাম জাইলাজাইন। একে জম্বি ড্রাগও বলা হয়ে থাকে। এই মাদক সেবন করলেই অত্যধিক হারে ঘুম পেতে শুরু করে, অবসাদে চলে যান মানুষ। এমনকী শরীরে হঠাৎ করেই অনেক ক্ষত তৈরি হয় এবং সেটি ছড়িয়ে পড়ে। ফলে সেই ব্যাক্তিকে জম্বির মতই মনে হয়।
এই মাদকের অতিরিক্ত সেবনে মৃত্যু পর্যন্ত ঘটছে। এমনকী শরীরের অঙ্গ প্রত্যঙ্গও বাদ দিতে হতে পারে এই মাদকের সেবনের কারণে। এই মাদক সেবনের বাড়বাড়ন্ত প্রথমে দেখা গিয়েছিলেন আমেরিকার ফিলাডেলফিলায়। তারপরেই সেটা ছড়িয়ে পড়ে স্যান ফ্রান্সিসকে লস অ্যাঞ্জেলেসেও দেখা গিয়েছিল এই মাদক সেবনের প্রবণতা। নিউইয়র্কের হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় আড়াই হাজারের বেশি নিউইয়র্কের বাসিন্দা এই মাদকের সেবনে মারা গিয়েছেন। জন্তু-জানোয়ারের ক্ষেত্রে চিকিৎসায় এই মাদকের ব্যবহার করা গেলেও মানুষের ক্ষেত্রে তা বিপজ্জনক বলেই জানিয়েছে মার্কিন
পরিসংখ্যান বলছে করোনা কাজে মার্কিন মুলুকে নাকি এই মাদকের ব্যবহার বহু মাত্রায় বেড়ে গিয়েছিল। ২০২১ সালে শুধু মাত্রা এই মাদক সেবনের কারণে ১০ লক্ষ মানুষ মারা গিয়েছেন












Click it and Unblock the Notifications