Dawood Ibrahim: সত্যিই কি মৃত্যু হয়েছে ডন ডাউদের? কী জানালেন ছোটা শাকিল

ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম। তিনি নাকি মৃত্যু শয্যায়। বিষ দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে হইহই কাণ্ড পড়ে গিয়েছে।

ভারত হন্যে হয়ে খুঁজছে দাউদকে। এদিকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ভারতের মোস্ট ওয়ান্টেড ডনকে সুরক্ষা দিয়ে রেখেছে। করাচিতে দাউদের বাড়ি পাহাড়ায় বিশেষ নজর দেয় পাকিস্তান সরকার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছিল। হঠাৎ করে তাঁর মৃত্যু শয্যায় থাকার খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ভারতেও।

Dawood Ibrahim

শোনা গিয়েছে করাচিতে একেবারে ম়ৃত্যু শয্যায় রয়েছেন তিনি। তাঁকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আবার শোনা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ডন। এই নিয়ে একেক রকমের খবর প্রকাশ্যে আসছে। সত্যি কি ঘটেছে তা এখনও কারোর কাছে স্পষ্ট নয়।

এদিকে দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল দাবি করেছেন সব ভুয়ো খবর। একেবারেই সুস্থ রয়েছেন ডন। তাঁর কোনও কিছুই হয়নি। সব খবর রটানো হচ্ছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছোটা শাকির দাবি করেছেন তিনি নাকি আগেরদিনই দাউদকে দেখে এসেছেন।

এদিকে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্যাংস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কক্করের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রথম দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। যদিও পরে দাবি করা হয়েছে সেটি একটি ভুয়ো অ্যাকাউন্ট।

তবে সেই মেসেজে দাবি করা হয়েছিল যে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিষ খাইয়ে হত্যা করেছে দাউদ ইব্রাহিমকে। করাচির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছিল সেই মেসেজে। পাক কেয়ারটেকার প্রধান মন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এই মেসেজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। কারণ শুধু ভারত নয় একাধিক দেশের এজেন্টরা তাঁর সন্ধানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+