ভূতকে বিয়ের পরে যৌন সঙ্গম! তারপরে ডিভোর্স আইরিশ মহিলার
আমান্ডা ঘোষণা করেছেন, বিয়ে ভেঙে গিয়েছে। তাদের ডিভোর্স হয়ে গিয়েছে।
এবছরের শুরুতে সকলকে চমকে দিয়ে অদ্ভূত দাবি করেছিলেন আয়ারল্যান্ডের আমান্ডা স্প্যারো লার্জ (৪৬)। দাবি ছিল তিনশো বছর বয়সী এক ভূতকে বিয়ে করেছেন তিনি। আমান্ডা সেই ভূতের অর্ধাঙ্গিনী। যে দাবি ঘিরে সারা বিশ্বে তোলপাড় পড়ে যায়।

বছর শেষ হতে না হতেই আমান্ডা ঘোষণা করেছেন, বিয়ে ভেঙে গিয়েছে। তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি প্রেতাত্মা নিয়ে কোনও কিছু করার আগে সাবধানতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন।
গত জানুয়ারিতে আমান্ডা ঘোষণা করেন যে ২০১৬ সালের জুলাই মাসে আইন মেনে এক ভূতকে বিয়ে করেছেন তিনি। সে আবার যে সে ভূত নয়, ১৭০০ সালে মারা যাওয়া হাইতি দেশের জলদস্যু। নাম জ্যাক তিয়াগে। যে খবরে তোলপাড় শুরু হয়।
আমান্ডার দাবি ছিল, তাদের মধ্যে যৌন মিলনও রয়েছে। এবং এমন মিলন তিনি কল্পনা করতে পারেননি। হাইতির ওই জলদস্যু ভূতকে বিয়ে করার পরে গতবছরের অক্টোবরে পরিবারের লোকজন ডেকে আমান্ডা নাকি পার্টিও দেন।
তবে বছর ঘোরার আগেই সেই সম্পর্ক কেন আমান্ডা শেষ করে দিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই গিয়েছে।












Click it and Unblock the Notifications