তিনশো বছর বয়সী ভূতের সঙ্গে বিয়ে হয়েছে মহিলার, সঙ্গে যৌনমিলনও, অবাক দাবি ঘিরে তোলপাড়
আয়ারল্যান্ডের নাগরিক আমান্ডা তিয়াগে অদভূত দাবি করেছেন। তাঁর দাবি, ২০১৬ সালের জুলাই মাসে আইন মেনে এক ভূতকে বিয়ে করেছেন তিনি।
আয়ারল্যান্ডের নাগরিক আমান্ডা তিয়াগে অদভূত দাবি করেছেন। তাঁর দাবি, ২০১৬ সালের জুলাই মাসে আইন মেনে এক ভূতকে বিয়ে করেছেন তিনি। সে আবার যে সে ভূত নয়, ১৭০০ সালে মারা যাওয়া হাইতি দেশের জলদস্যু। নাম জ্যাক তিয়াগে।

তবে অবাক হওয়ার এখনও বাকী রয়েছে। আমান্ডার দাবি, তাদের মধ্যে যৌন মিলনও রয়েছে। এবং এমন মিলন তিনি কল্পনা করতে পারেননি।
হাইতির ওই জলদস্যু ভূতকে বিয়ে করার পরে গতবছরের অক্টোবরে পরিবারের লোকজন ডেকে আমান্ডা নাকি পার্টি দিয়েছেন।
কোথায় দেখা হল এই ভূত বরের সঙ্গে? চার সন্তানের মা আমান্ডা জানিয়েছেন, আয়ারল্যান্ডের দ্রোগহেডায় তার বাড়িতেই জ্যাকের সঙ্গে তাঁর দেখা হয়েছে। সেইদিনের ছয়মাস পরে দুজনেই বুঝতে পারেন তাঁরা একে অপরকে ভালোবাসেন।
আমান্ডা জানিয়েছেন, অন্যদের মতোই তাদের মধ্যে ঝগড়া হয় আবার ভালোবাসাও হয়। নিজেদের সম্পর্ককে অসাধারণ বলে ব্যাখ্যা করেছেন আমান্ডা।
যুক্তরাজ্য ইংল্যান্ডে মৃত ব্যক্তি বা প্রেতাত্মার সঙ্গে বিয়ে অবৈধ হলেও কিছু দেশ রয়েছে যেখানে মৃত পার্টনারকে ফের বিয়ে করা যায়। সেরকম কোনও দেশে শেষপর্যন্ত আমান্ডাকে যেতে হয় কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications