Ebrahim Raisi Dead: মার্কিন মুলুক নিষিদ্ধ ছিলেন 'তেহরানের কসাই'! কে এই ইব্রাহিম রাইসি জানেন

ইব্রাহিম রাইসিEbrahim Raisi Dead: হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর সঙ্গেই ওই হেলিকপ্টারে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান। এই দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে পড়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি'র কপ্টার। দীর্ঘ প্রায় ১৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি।

অবশেষে ভেঙে পড়া কপ্টারের খোঁজ পাওয়া যায়। কিন্তু জীবিত অবস্থায় কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। এই খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিশ্বজুড়ে। ঘটনার পিছনে ইজরায়েলের হাত আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু কে এই প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি (Ebrahim Raisi Dead)? বিস্তারিউত রইল এই প্রতিবেদনে-

ebrahim Raisi

  • Ebrahim Raisi Dead: কে এই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি?

ইব্রাহিম রাইসি (Iran's President) গত ২০২১ সালে নির্বাচনের মধ্য দিয়ে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু তাঁর প্রেসিডেন্ট পদে নির্বাচন মেনে নেয়নি সে দেশের মানুষ। ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। নির্বাচনে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ইব্রাহিম রইসি একজন রক্ষণশীল মানসিকতার মানুষ। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা এবং সবচেয়ে শক্তিশালী ধর্মীয় নেতা আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও দেখা হত ইব্রাহিম রইসিকে।

প্রেসিডেন্ট পদে নির্বাচনের পরেই ইব্রাহিম একাধিক পদক্ষেপ নেন। বিশেষ করে আর্থিক সঙ্কট মোকাবেলা, মধ্য এবং পূর্বে ইরানের প্রভাব বাড়ানোর ক্ষেত্রে কাজ করেন ইব্রাহিম। ইজরায়ের সঙ্গে সংঘাতে আবহে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। সম্প্রতি চিনের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করেন ইব্রাহিম রইসি। যা ইজরায়েলের সংঘাতের অন্যতম কারণ বলে মনে করা হয়।

  • Ebrahim Raisi Dead: হিজাব আইন নিয়ে বিবাদ

ইব্রাহিম রাইসি (Iran's President) র শাসনকালে হিজাব আইন নিয়ে জোর বিবাদ হয়। 'ইরানের হিজাব' এবং 'পবিত্রতা আইন' জোর করে কার্যকর করার কথা বলেন রইসি। যা নিয়ে ক্ষোভ তীব্র হয়। দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদী মুখ মাহসা আমিনি এবং আরমিতা গেরভান্ডকে হত্যা করা হয়। যার পরে সরকারের বিরোধিতা তীব্র হয়ে ওঠে এবং লোকেরা হিজাব পরতে অস্বীকার করে এমনকি তাদের চুল কাটা শুরু করে।

  • Ebrahim Raisi Dead: ব্যান করে আমেরিকা

ইব্রাহিম রাইসি (Iran's President) কে ব্যান করে মার্কিন ট্রেজারি বিভাগ। ২০১৯ সাল থেকে এই নিষিধাজঙ্গা জারি করে। ইরানে রাইসির আমলে শিশুদের ফাঁসি দেওয়া হয়েছিল এবং বিশিষ্ট মানবাধিকার আইনজীবীদের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যার কারণে আমেরিকা এমনকি রাইসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

  • Ebrahim Raisi Dead: রাইসি 'তেহরানের কসাই' নামে পরিচিত ছিলেন

১৯৯৮ সালে রাজনৈতিক বিরোধ পাকাপাকি ভাবে শেষ করতে ইরান চার সদস্যের কমিটি গঠন করে। এই চার সদস্যেরে মধ্যে ইব্রাহিম রইসি (Iran's President)ও ছিলেন। ইরানে এই কমিটিকে অনেকেই 'ডেথ কমিটি'ও বলতেন। আর এই সময়ের মধ্যে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ডের একটি সিরিজ চলেছিল। যার মধ্যে একটি অনুমান অনুসারে, 3000 এরও বেশি রাজনৈতিক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যার মধ্যে অধিকাংশ বন্দিই পিপুলস মুজাহিদিন সংগঠনের সমর্থন ছিলেন। আর এই কারণে রাইসিকে অনেকেই 'তেহরানের কসাই' নামে ডাকতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+