Iran-US Talks: পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা-ইরানের দ্বিতীয় দফার আলোচনা শেষ, কী হল বৈঠকে?

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হল শনিবার। রোমে দ্বিতীয় দফার আলোচনা হয়। কয়েক সপ্তাহ আগেই ওমানের রাজধানী মাসকাটে প্রথম দফায় বৈঠক হয়েছিল। তবে শনিবারও কোনও সিদ্ধান্ত হল না। আগামীদিনে আলোচনা প্রক্রিয়া চলবে দুই দেশের মধ্য়ে।

আমেরিকা ও ইরানের মধ্যে এই আলোচনার মধ্যস্থতা করছে ওমান। রোমে ওমানের দূতাবাসের ভিন্ন কক্ষে আলাদাভাবে বসেন দুই দেশের প্রতিনিধিরা। দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের কাজটি করেন ওমানের বিদেশি মন্ত্রী বদর আলবুসাইদি।

Iran-US Talks

ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের তথ্য অনুসারে, স্থানীয় সময় ১১.৩০ দিকে বৈঠক শুরু হয়। তার আগেই রোমে পৌছে যান ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় যোগ দেন আমেরিকার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফেরও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৈঠক শেষে ইরানের বিদেশমন্ত্রী বলেছেন, বৈঠক গঠনমূলক হয়েছে এবং আলোচনা প্রক্রিয়া এগিয়ে যাবে। আগামী সপ্তাহে এই বিষয়ে দুই দেশ ফের আলোচনায় বসতে পারে।

পারমাণবিক চুক্তি ইস্যুতে আগামী সপ্তাহে আরেকটি আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে পরমাণু বিষয়ে দ্বন্দ্ব নিয়ে চলছে। শনিবার রোমে দ্বিতীয় দফা আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশের বিদেশ মন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে, এই ধরনের চুক্তির মাধ্যমে ইরানের বৈধ অধিকারকে সম্মান করা উচিৎ। একইসঙ্গে জানানো হয়েছে পারমাণবিক কাজের বিষয়ে যেকোনো সন্দেহ দূর করার সময় দেশটির ওপর থেকে অন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরই ইরানের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ প্রয়োগের রণকৌশল নেন ট্রাম্প। তবে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লেখা একটি চিঠিতে নতুন করে পরমাণু আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অবশে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানকে ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে সুর চরিয়েছেন, পরমাণু চুক্তিতে সই না করলে সামরিক আগ্রাসনের মুখোমুখি হতে হবে ট্রাম্পের দেশকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক এই চুক্তির দিকে তাকিয়ে আছে প্রথম বিশ্বের দেশগুলি।

জানা গিয়েছে, ইরান গোপনে পরমাণু অস্ত্র নির্মাণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এতেই উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত সৃষ্টি হলে তা অন্য মাত্রা পেতে পারে আশঙ্কা বিশেজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+