ইরানের হামলায় মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে ইউক্রেনের যাত্রীবিমান! সরব কানাডা-আমেরিকা
১৭৬ জনের কেউ আর জীবিত নেই ইউক্রেনের সেই অভিশপ্ত বিমানে। চলতি সপ্তাহের বুধবার যে বিমান ইরানের আকাশে পাড়ি দিতেই মুহূর্তে অগ্নিকুণ্ডের রূপ নিয়ে ভেঙে পড়ে তেহরানে। গোটা ঘটনার নেপথ্যে রহস্যের গন্ধ বহুদিন ধরেই উঠে আসছিল। এবার কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের তরফেই জোরালো দাবি করা হচ্ছে, সেদিন ইরানের সেনাই হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ওই বিমানকে।
|
কানাডার দাবি
কানাডার রাষ্ট্রপ্রধান জাস্টিন ট্রুডো জানিয়েছেন , ইউক্রেনের বিমানে হামলা চালিয়েছে ইরানই। আর তেমনই খবর তিনি তাঁর দেশের গোয়েন্দা মারফৎ পেয়েছেন। প্রসঙ্গত, দুর্ঘটনাগ্রস্ত বিমানে ৬৩ জন কানাডার নাগরিক ছিলেন। আর সেই কারণে বিমান দুর্ঘটনার তদন্তে নামে কানাডাও।

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি
একাধিক মার্কিন আমলারা দাবি করতে শুরু করেছেন ইউক্রেনের বিমানের ১৭৬ জমের মৃত্যুর নেপথ্যে রয়েছে ইরানই। কারণ , সেদিন ভোররাতে ইরানের তরফে ইরাকে মার্কিন সেনা ক্যাম্পের কাছে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আর তারপরই ভোরের আলো ফুটতেই দেখা যায় ইউক্রেনের বিমানটি আকাশে উড়তেই তাতে অগ্নি সংযোগ। মার্কিন আমলারা ইরানের দিকে সরাসরি অভিযোগ না তুললেও জানিয়েছেন, কেবলমাত্র প্রযুক্তিগত সমস্যার জন্য বা যান্ত্রিক ত্রুটির জন্য এমন বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেনি।

ইরানের দাবি কী?
মার্কিন অভিযোগকে স্পষ্ট অস্বীকার করে নিয়েছে ইরান। তাদের দাবি, যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে ,তা স্পষ্টতই বোঝা যাচ্ছে গুঞ্জন। যুদ্ধের এমন আবহে যে মার্কিনীরা এমন গুঞ্জন তুলবেন, তাইই স্বাভাবিক বলে ইরান মার্কিনী দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের দাবি, এমন গুঞ্জন অযৌক্তিক।












Click it and Unblock the Notifications