নিরাপত্তা রক্ষীর মারে মৃত্যু ছাত্রীর, নতুন করে ক্ষোভের আগুন ছড়াচ্ছে ইরানে

নিরাপত্তা রক্ষীর মারে মৃত্যু ছাত্রীর, নতুন করে ক্ষোভের আগুন ছড়াচ্ছে ইরানে

ইরানে বিক্ষোভ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী এক স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল ইরান পুলিশের বিরুদ্ধে। নির্মম ঘটনাটি আরদাবিলের একটি মেয়েদের স্কুলে হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী ইরানের শাসনের সমর্থনে গান গাইতে নির্দেশ দেয় স্কুলের ছাত্রীদের। কিন্তু নিরাপত্তা বাহিনীর নির্দেশ মানতে অস্বীকার করে ছাত্রীরা। এরপরেই ক্ষুব্ধ নিরাপত্তা রক্ষীরা ছাত্রীদের ওপর হামলা করে। তাঁদের মারধর করেন। ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তা রক্ষীদের মারে ছাত্রীর মৃত্যু

নিরাপত্তা রক্ষীদের মারে ছাত্রীর মৃত্যু

ইরান প্রশাসন ওই ছাত্রী মৃত্যুর ঘটনায় নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। ইরানের সরকারি টেলিভিশনে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, স্কুল ছাত্রীটির জন্ম থেকেই হৃদরোগের সমস্যা ছিল। সেই কারণে ছাত্রীটির মৃত্যু হয়েছে। ছাত্রীটির মৃত্যুর পর রবিবার ইরানের শিক্ষক ইউনিয়নের তরফে ঘটনার নিন্দা করা হয়েছে। ছাত্রীদের ওপর নিরাপত্তা রক্ষীদের হামলাকে অমানবিক বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, ১৩ তারিখের ঘটনায় নিরাপত্তা রক্ষীদের হামলায় সাত জন ছাত্রী আহত হয়েছেন। ১০ জন ছাত্রীকে ইরানের নিরাপত্তা রক্ষী গ্রেফতার করেছে।

বিক্ষোভে একাধিক কিশোরীর মৃত্যু

বিক্ষোভে একাধিক কিশোরীর মৃত্যু

ইরান ভিত্তিক মানবাধিকার সংগঠন রাভিনা শামদাসানি জানিয়েছেন, ইরানের সাতটি প্রদেশে নিরাপত্তা রক্ষীদের অভিযানে কমপক্ষে ২৩জন শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। বহু শিশু ও কিশোর আহত হয়েছে। ইরান প্রশাসন যত কঠোরভাবে বিক্ষোভ দমানো চেষ্টা করছেন, বিক্ষোভ তত জোরদার হচ্ছে। আন্তর্জাতিক মহলের একাংশ যদিও মনে করছে, এই বিক্ষোভ অত্যন্ত শক্তিশালী ও স্বতস্ফূর্ত হলেও ইরান সরকারের পতনের কোনও সম্ভাবনা নেই।

ইরানের জনগণের পাশে আন্তর্জাতিক মহল

ইরানের জনগণের পাশে আন্তর্জাতিক মহল

ইরানের বিক্ষোভের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সেখানে ইরানের মহিলাদের হিজাব উড়িয়ে বিক্ষোভ করতে দেখা গিয়েছে। পুরুষ পুলিশের মুখোমুখি হচ্ছেন ইরানের মহিলারা। নিজেদের দাবি চাইছেন। ইরানের এই লড়াইয়ে অনেকে এগিয়ে এসেছেন। ইরানের মহিলাদের ক্রমাগত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে পশ্চিমি দেশগুলো সরব হয়েছে। কানাডার বিদেশমন্ত্রী ১৪টি দেশের মহিলা বিদেশমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছেন। ইরানের বিক্ষোভকে সমর্থন করে এই বৈঠক বলে জানা গিয়েছে।

ইরানে বিক্ষোভের কারণ

ইরানে বিক্ষোভের কারণ

পুলিশি হেফাজতে ২২ বছরের মাহাসা আমিনির মৃত্যু হয় পুলিশি হেফাজতে। তিনি কুর্দিস্তান প্রদেশের মেয়ে। পোশাক বিধি লঙ্ঘন ও সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে পুলিশ তাঁকে আটক করেন। আটকের তিন দিন পরে তাঁর মৃত্যু হয়। মাহাসা আমিনির মৃত্যুর পর থেকে ক্ষোভে ফেটে পড়তে থাকে ইরানের সাধারণ মানুষ। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ ইরান প্রশাসান দমন করার চেষ্টা করে কঠোর হাতে। উল্টে বিক্ষোভের তেজ আরও বেড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+