"মহিলারা পশ্চিমী পোশাক পরাতেই শুকিয়ে যাচ্ছে ইরানের দীর্ঘতম নদী"!
তেহরান, ১৩ জুন : পাশ্চাত্য পোশাকে অভ্যস্ত হয়ে উঠেছেন ইরানি মহিলারা। আর তাদের এই 'অশ্লীল' আচরণের জন্যই শুকিয়ে যাচ্ছে জায়ানদেহরুদ নদী। এমনই আজব নিদান দিয়ে সতর্ক করলেন ইরানের সঈদ ইউসুফ তাবাতাবিনেজাদ নামে এক ধর্মগুরু। [মহিলাদের জিন্স পরার জন্যই ভূমিকম্প হচ্ছে!]
মধ্যপ্রাচ্যে মহিলাদের উপরে অত্যাচার বা তাদের অবদমিত করে রাখার কাহিনি সকলেই জানেন। কখনও সৌদি আরবের জাতীয় চ্যানেলে স্ত্রীকে কীভাবে পেটাবেন স্বামী তা বাতলে দেওয়া হয়, আবার কখনও পাকিস্তানে ইসলামিক নানা কাউন্সিল মহিলাদের মারতে স্বীকৃতি দেয় পুরুষদের। ইরানেও সংষ্কৃতি ভিন্ন নয়। [বৌকে কীভাবে পেটাবেন! জাতীয় চ্যানেলে বাতলে দিচ্ছেন সৌদি পুরুষ]

ইরানের মহিলাদের এই 'অপকর্ম' থেকে বাঁচাতে নীতি শিক্ষার সুপারিশ করেছেন ওই ধর্মগুরু। এজন্য নীতি পুলিশের সাহায্যও চেয়েছেন তিনি। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। আর যার ফলে জায়ানদেহরুহ নদী শুকিয়ে যাচ্ছে বলে তোপ দেগেছেন বিতর্কিত ধর্মগুরু। [অবাধ্য স্ত্রীকে মারধর করতে পারবে স্বামী, নিদান পাকিস্তানের ইসলামিক কাউন্সিলের]
এটাই নতুন নয়, এর আগে এই ধর্মগুরু মহিলাদের বিরুদ্ধে নানা সময়ে বিষোদগার করেছেন। মহিলারা বাড়িতেই কাজ করবে, বাইরে বেরবে না। এমনকী পুরুষের হাতে অত্যাচারিত হওয়াও খারাপ নয় বলে মন্তব্য করেছেন তিনি। এরপর এবার একেবারে সরাসরি মহিলাদের পোশাক নিয়ে ফতোয়া জারি করলেন তিনি। ['৪ হাজার বছর' পর মাটি ফুঁড়ে জেগে উঠল পবিত্র সরস্বতী নদী!]
প্রসঙ্গত, জায়ানদেহরুদ নদীটি ইরানের সবচেয়ে দীর্ঘতম নদী। একে ইরানের 'লাইফলাইন' বলা যেতে পারে। তবে দিনেরপর দিন খরা ও জলস্তর নেমে যাওয়ার মতো প্রাকৃতিক কারণে এই নদী এখন প্রায় শুকিয়ে যেতে বসেছে।












Click it and Unblock the Notifications