পাকিস্তানের 'হাতের পুতল' জঙ্গি ওমর নিহত পাক সেনার হাতেই! কুলভূষণের অপহরণকারী কোন ফাঁদে পড়ে
পাক সেনার 'হাতের পুতল' জঙ্গি মুল্লা উমর নিহত ইমরানের সেনার হাতেই! কুলভূষণের অপহরণকারীর শেষ মুহূর্ত কেমন ছিল
জঙ্গিদের আশ্রয়দাতা দেশ হিসাবে পাকিস্তান চিরকালই পরিচিতি পেয়েছে। এবার বাবমূর্তি শোধরাতে কয়েকদিন আগেই সেদোশের ফেডারেল এজেন্সি প্রায় ১০০০ জঙ্গির তালিকা প্রকাশ করে। যে জঙ্গিদের পাকিস্তান এককালে আশ্রয় দিয়ে এসেছে , সেই জঙ্গিদের এবার এক এক করে নিধন যজ্ঞে নামল ইমরান সরকার।

মুল্লাহ উমর ও কুলভূষণ
প্রসঙ্গত, ইরানের কুখ্যাত জঙ্গি মুল্লাহ উমর ইরানি। নিষিদ্ধ সংগঠন জশ উল আদালের জঙ্গি সে। জানা যায়, ইরান থেকে ফাঁদ পেতে ভারতের প্রাক্তন নৌ অফিসার কুলভূষণ জাদবকে যখন পাকিস্তান পাকড়াও করে, তখন এই মোল্লাহর সাহায্য নেয় পাক সেনা। আর মুল্লাহকেই 'ব্যবহার' কের এবার তাকে নিকেশ করল সেই পাকিস্তানেরই সেনা।

কুলভূষণের অপহরণ
ইরানের চাবাহারে বাণিজ্যিক কাজে গিয়েছিলেন ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ জাদব। তাকে সেখান থেকে অপহরণ করে মোল্লাহ উমর ইরানি। কুলভূষণকে নিয়ে সোজা ইরানি পাকিস্তান সেনার হাতে তুলে দেয়। সেই থেকে ২০১৬ থেকে পাকিস্তানের হাতে রয়েছেন কুলভূষণ। যাঁকে নিয়ে দীর্ঘ আইনি সংঘাত চলছে ভারত পাকিস্তানের মধ্যে।

ইরান পাকিস্তান বন্ধুত্ব ও ইরানি
প্রসঙ্গত, ইরানের সঙ্গে সখ্যতা বেড়েছে পাকিস্তানের । কারণ সৌদি বিরোধী ইরান দেখেছে সদ্য পাকিস্তানও সৌদির কাছে ভর্ৎসনা শুনেছে ইরানের দায় নিয়ে। সেই দিক থেকে এই কূটনৈতিক বন্ধুত্বের বলি হয় মোল্লাহ। ইরানই পাকিস্তানকে খবর দেয় মোল্লাহর অবস্থান সম্পর্কে। আর ইরানকে তুষ্ট করতে ইরানের এই নিষিদ্ধ সংগঠনের জঙ্গিকে নিকেশ করে পাক সেনা।

কোথায় হয় এনকাউন্টার
কার্যত বারুদের স্তূপে বসে রয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের ইতিউতি জঙ্গি জাল ছড়িয়ে রয়েছে। তবে জানা গিয়েছে মোল্লাহর এনকাউন্টার বালুচিস্তানে হয়েছে। বালুচিস্তানের কেচের তুরবাতে এই হত্যাকাণ্ড ঘটে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications