আমেরিকাকে হুমকি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল অচলের হুঁশিয়ারি রুহানির

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকা থেকে তেলের রফতানি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি।

আমেরিকাকে হুমকি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল অচলের হুঁশিয়ারি রুহানির

ইরান অবশ্য আজকে নয় আশির দশক থেকেই এই হুমকি দিয়ে আসছে। তবে কখনও তা বলবৎ করেনি। তবে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকে ইরানের সঙ্গে দ্বৈরথ তীব্র হয়েছে। ইরানের থেকে কোনও দেশ যাতে তেল না কেনে তা নিয়ে তৎপর আমেরিকা। ক্রেতা দেশগুলির ওপরেও চাপ বাড়িয়েছে ট্রাম্প সরকার।

ট্রাম্প আমলে পরমাণু চুক্তি সংক্রান্ত মতভেদের পর থেকেই এই দ্বৈরথ বৃদ্ধি পেয়েছে। বারাক ওবামা আমলের চুক্তি ট্রাম্প এসে বাতিল করেন ইরানের সঙ্গে। ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে ইরানের তেলের জাহাজ চলতে না দিলে অন্য কোনও জাহাজ চলতে দেওয়া হবে না।

এমন হলে তেল রফতানিতে জোর ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ পারস্য উপসাগর দিয়েই মধ্যপ্রাচ্যের দেশগুলি তেল রফতানি করে। ফের পারস্য উপসাগরীয় এলাকা অশান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই অবস্থায় আমেরিকা বা ইরান কী পদক্ষেপ করে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+