করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৫৪,০০০ বন্দিকে মুক্তি দিল ইরান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৫৪,০০০ বন্দিকে মুক্তি দিল ইরান

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার অবিনব সিদ্ধান্ত ইরানের। দেশের বিভিন্ন কারাগারের মধ্যে যাতে এই মারণ ভাইরাসটি ছড়িয়ে না পড়ে তাই এবার সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির সিদ্ধান্ত নিল ইরান।

৫৪,০০০ বন্দির অন্তর্বতী জামিন

৫৪,০০০ বন্দির অন্তর্বতী জামিন

ইতিমধ্যে প্রায় ঠেকাতে ৫৪,০০০ বন্দির মুক্তি ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার ইরানের বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, ভাইরাসের জন্য কারাগারে কোনও প্রকার নেতিবাচক প্রভাব ঠেকাতে বন্দীদের অন্তবর্তী জামিনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

গোটা দেশে ৭৭ জনের মৃত্যু

গোটা দেশে ৭৭ জনের মৃত্যু

ইতিমধ্যে গোটা দেশে প্রায় ২৩০০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির কথা শোনা গেছে। যার মধ্যে ৭৭ জনের মৃত্যুও হয়েছে। যদিও মৃতের মধ্যে কেউ কারাগারা বন্দিদশায় ছিলেন কিনা তা ইরানের সরকারি রিপোর্টে বলা হয়নি।

২৩ জন সাংসদের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি

২৩ জন সাংসদের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি

ইতিমধ্যে এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইরানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি ইরানের ২৯০ জন সাংসদের মধ্যে ২৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলেও জানা যাচ্ছে। একিসঙ্গে দেশের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক প্রধান সহযোগীও সোমবার করোনা ভাইরাসের সংক্রমণে মারা যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+