দুর্যোগের মধ্যে প্রেসিডেন্টের কপ্টারের হার্ড ল্যান্ডিং, জরুরি ভিত্তিতে শুরু উদ্ধারকাজ
দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কপ্টার। দুর্যোগের কারণে তাঁর কপ্টারের হার্ড ল্যান্ডিং হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। কপ্টারে করে ইব্রাহিম রাইসি গিয়েছিলেন আজারবাইজান প্রদেশে।
ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর আজারবাইজান প্রদেশে যখন তাঁর কপ্টার ঘুরছিল তখনই দুর্যোগের কবলে পড়ে। এবং জরুরি ভিত্তিতে তাঁর কপ্টারের হার্ড ল্যান্ডিং করা হয়েছে। ঠিক কোথায় সেটির হার্ড ল্যান্ডিং হয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের সরকারি তরফে এখনও কিছু জানানো হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তেহেরানের উত্তর পশ্চিম দিকে ৬০০ কিলোমিটার দূরে আজারবাইজানের জোলফার কাছে ঘটেছে দুর্ঘটনাটি। ইরানে সরকারের তরফ থেকে এই নিয়ে কোনও কথা এখনও বলা হয়নি। কেবল জানানো হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
প্রেসিডেন্টের সঙ্গে চপারে ছিলেন পর্ব আজারবাইজানের গভর্নর আয়াুল্লাহ আল হাশেম এবং ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানি। প্রচণ্ড বর্ষণ এবং ঝড়ের মধ্যে পড়েছিল তাঁদের কপ্টার। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলও একেবারে ঘটনাস্থলে পৌঁছতে পারছে না বলে জানা গিয়েছে।
ইরানের সঙ্গে আজারবাইজানের সম্পর্কের অবস্থা খুব একটা ভাল না। ২০২৩ সালে ইরানের আজারবাইজান দূতাবাদে বন্দুকবাজের হামলার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছিল। তারপরেই আজারবাইজানে সফর করেছিলেন রাইসি। আরাস নদীর উপরে তৈরি একটি বাধের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন রাইসি। ফেরার পথে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications