Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Iran President: ভয়াবহ দুর্ঘটনার কবলে হেলিকপ্টার, প্রয়াত ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি

চপার দুর্ঘটনার কবলে ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ ছিলই। অবশেষে সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার জেরে মৃ্ত্যু হয়েছে ইরানের রাষ্ট্রপ্রধানের।প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ওই হেলিকপ্টারে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান। এই দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে।

পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় চপারটি নিয়ন্ত্রণ হারায়। প্রবল বৃষ্টি আর ঘন কুয়াশার জন্য দুর্ঘটনাস্থলে দৃশ্যমানতা খুব কম ছিল। এরফলে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্টের চপারটি। ওই চপারেই ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান। যেভাবে দুর্ঘটানর কবলে পড়েছে চপারটি তাতে প্রেসিডেন্ট সহ সমস্ত যাত্রীদেরই বেঁছে থাকার আশা ছিল না।রাষ্ট্রপতি রাইসি সহ সকলের মৃত্যুর আশঙ্কা করছিল ইরানের জাতীয় মিডিয়াও।

Ebrahim Raisi

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি যে কপ্টারে ছিলেন, সেই দুর্ঘটনাগ্রস্থ কপ্টারটি উদ্ধার করা গিয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিও দিয়েছে রয়টার্স। তাতে দেখা গিয়েছিল, কুয়াশাঘেরা পাহাড়ের বুকে হেলিকপ্টারটিকে। দুর্ঘটনার স্থানে একাধিক গাড়ি ঘোরাফেরা করছে। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন উদ্ধারকারীরা।

সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর তেহরানে ফিরছিলেন রাইসি এবং আমিরাবদোল্লাহিয়ান।এলাকাটি, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। জানা গিয়েছে, আকাশে উড়তে শুরু করার ৩০ মিনিটের মধ্যেই ঘন মেঘের মাঝে হারিয়ে গিয়েছিল রাইসির চপারটি।পাহাড়ে ভেঙে পড়ার পর কপ্টারটিতে আগুন ধরেছিল। এরপর শুরু হয় খোঁজ। তুরস্কের ড্রোনের সাহায্যে পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু লক্ষ্য করা গিয়েছিল।

কুয়াশার কারণেই 'হার্ড ল্যান্ডিং' করতে বাধ্য হয় কপ্টারটি। কপ্টারটি হার্ড ল্যান্ডিং করার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে, দুর্ঘটনার পর থেকে রাইসির কোনও খোঁজ পাওয়া যায়নি। তেহরানের কন্ট্রোল রুম থেকে কপ্টারের ক্রুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সংযোগ স্থাপন করা যায়নি। ফলে আশঙ্কা শুরু থেকেই ছিল বড় কোনও ক্ষতির।

হামাস ও ইজরায়েলের যুদ্ধের মধ্যে, ক্রমে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইরানের। এৱইমধ্যে ইরানের রাষ্ট্রপ্রধানের মৃত্যু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েই উঠল। ইরানের নতুন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। গদিতে বসতে পারেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবার। তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনি অনুমতি দিলেই প্রেসিডেন্ট পদে বসতে পারবেন মহম্মদ মোখবার।

সেই দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইরান জুড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+