সুলেমানি হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ধার্য করল ইরান
জেনারেল কাসেম সুলেমানির মৃত্যুতে শোকস্তব্ধ ইরান। এরই মাঝে সুলেমানির হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ধার্য করল ইরান। সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম তারা রেখেছে ৮০ মিলিয়ন ডলার। এবং এই টাকা তারা ইরানের জনগণের থেকে সংগ্রহ করছে।

কাশেম সুলেমানির হত্যা
শুক্রবার ভোর রাতে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযানে মারা যান ইরানের জেনারেল কাশেম সুলেমানি। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস রয়েছেন মৃতদের মধ্যে।

প্রতিশোধের হুঙ্কার
এরপরেই সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার দিলেন ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'এত বছর ধরে দেশের জন্য নিজেকে সমর্পণ করা দাম সুলেমানি শহিদ হয়ে দিলেন।' আয়াতুল্লাহ খামেনি আরও লেখেন, 'সুলেমানি চলে গেছেন। কিন্তু তাঁর কাজ থামবে না। জিহাদ এগোতে থাকবে। যারা এই কাজ করেছে তাদের জন্য গুরুতর প্রতিশোধ অপেক্ষা করছে। পবিত্র যুদ্ধে সমর্পিত যোদ্ধাদের জন্য সুনির্দিষ্ট বিজয় অপেক্ষা করছে।'

প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী
এর আগে প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভাদ জাফারিও। এই বিষয়ে আমেরিকার এই হামলাকে তিনি 'অত্যন্ত বোকা ও খতরনাক' বলে আখ্যা দেন। তিনি এক টুইট বার্তায় আরও বলেন, 'এই ঘটনা পরবর্তী পরিণতির জন্যে দায়ি থাকবে আমেরিকাই।'

ট্রাম্পের যুক্তি
এদিকে সুলেমানির মৃত্যুর যৌক্তিকতা দিয়ে ট্রাম্প বলেছিলেন, 'সুলেমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এছাড়া মার্কিন সেনা আধিকারিকদেরও মারার পরিকল্পনা করছিল সে ও তার কুদস ফোর্স। বহু মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের জন্য দায়ি। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও ইরাকে থাকা মার্কিনিদের সুরক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'












Click it and Unblock the Notifications