মার্কিন সেনার ছাউনি লক্ষ্য করে ইরানের মিসাইল হানা ইরাকে! মধ্যপ্রাচ্যে উত্তেজনা
বাগদাদে মার্কিন সেনার হানায় ইরানের সেনাপ্রধান সুলেমানির মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনকে জবাব দিতে শুরু করল তেহরান। সুলেমানি হত্যার প্রতিশোধ যে ইরান নেবে , তা আগেই ঘোষণা করেছিল তেহরান। এবার সেই হিসেব কার্যকরী করে মধ্যপ্রাচ্যে জ্বলতে শুরু করল যুদ্ধের আগুন।

ইরাকে মার্কিন সেনাকে লক্ষ্য করে মিসাইল
প্রায় ১২ টি ব্যালাস্টিক মিসাইল ইরাকের দিকে তাক করে এদিন ভোররাত থেকে নিক্ষেপ করতে শুরু করেছে ইরান। ইরাকে যেখানে ইরাকি সেনা ও মার্কিন সেনার যৌথ বেসক্যাম্প রয়েছে, সেখানেই চলে এই হামলা।

কোথায় কোথায় হানা?
জানা গিয়েছে, ইরাকের মার্কিন সেনার ছাউনি আল আসাদ ও ইরবেইলে হামলা চালিয়েছে ইরান। কোনও মতেই যে কাশেম সুলেমানির মৃত্যুকে ইরান মেনে নিতে পারছে না , তা হত্যাকাণ্ডের পরদিনই দেশের মসজিদে লাল পতাকা উত্তোলন করে জানান দিয়েছিল মধ্যপ্রাচ্যের এই শক্তিধর দেশ।

মার্কিন প্রেসিডেন্টের কাছে গিয়েছে খবর
এদিকে, ইরাকে মার্কিন সেনাকে লক্ষ্য় করে যে হামলায় ইরান শান দিয়েছে, তার খবর গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কাছে। গোটা পরিস্থিতির দিকে পেন্টাগন নজর রাখছে বলে জানানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। এবার মনে করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পও কোনও বড়সড় ঘোষণার পথে এগিয়ে যাবেন ইরান নিয়ে।












Click it and Unblock the Notifications