Middle East crisis: মহাযুদ্ধের শঙ্কা, ইজরায়েলে লাগাতার ড্রোন-মিসাইল হামলা
Middle East crisis: মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা! সত্যি হল আশঙ্কা। ইজরায়েলে হামলা ইরানের। অন্তত ২০০ ড্রোন হামলা চালাল তেহরানের। একই সঙ্গে একাধিক মিসাইল হামলাও চালানো হয়েছে বলে খবর। এরপরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জেরুজালেম জুড়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। তৈরি রাখা হয়েহে আইডিএফকে।
ইরানের এহেন হামলার পরেই উচ্চপর্যায়ের একটি বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে কোনও আঘাতের পালটা জবাব দিতে ইজরায়েল তৈরি বলেও জানানো হয়েছে। যা বিশ্বকে বিপদের (Middle East crisis) দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

ইজরায়েল সেনাবাহিনীর মুখ্যপাত্র ড্যানিয়াল হাগরি জানিয়েছেন, ইজরায়েলের ভুখন্ড টার্গেট করে ইরান ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। ইতিমধ্যে আমেরিকা এবং বাকি মিত্র দেশের থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। ড্যানিয়াল হাগরির কথায় যে কোনও পরিস্থিতির তজন্য তৈরি ইজরায়েলের সেনাবাহিনী। শুধু তাই নয়, দেশের মানুষের রক্ষা করতে সম্পূর্ণ শক্তি দিয়ে সেনাবাহিনী কাজ করবে বলেও জানিয়েছেন ইজরায়েল সেনাবাহিনীর মুখ্যপাত্র।
#WATCH | Tel Aviv: Iranian drones intercepted by Israel's Iron Dome, as Iran launches a drone attack against Israel by sending thousands of drones into its airspace.
— ANI (@ANI) April 14, 2024
(Source: Reuters) pic.twitter.com/GyqSRpUPF1
ইরানের সেনাবাহিনী সূত্রে খবর, শনিবার মধ্যরাতে বিভিন্ন প্রকারের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে এই আঘাত হানা হয়েছে। যদিও ইজরায়েলের ভুখন্ডকে লক্ষ্য করে ছোঁড়া ড্রোন এবং মিসাইলগুলিন ঠিক কোথায় আঘাত করেছে তা এখনও স্পষ্ট নয়। এমনকি ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়েও কোনও তথ্য পাওয়া যায়নি।
তবে এই ঘটনার উপর কড়া নজর রাখছে আমেরিকা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই বিষয়ে সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠক করেছেন বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, ইরানি দূতাবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইজ়রায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে। সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত দুতাবাসে এই হামলা চলে। আর এই হামলায় দুই ইরানি সেনাবাহিনীর কমান্ডার সহ সাত জনের মৃত্যু হয়। এরপর থেকেই ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সরাসরি ইজরায়েলের উপর হামলার হুশিয়ারি দেয় ইরানের রাজধানী তেহরান। এই বিষয়ে ইজরায়েলের বিন্ধু আমেরিকাকে দুরে থাকারও বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যেই ইজরায়েলকে সতর্ক করে আমেরিকা। স্পষ্ট বলা হয় রবিবারের মধ্যেই হামলা চালাবে ইরান।
আর সেই আশঙ্কাকে সত্যি করেই ইজরায়েলের ভুখন্ড টার্গেট করে হামলা চালালো ইরান। যা নিয়ে নতুন করে আশঙ্কার কালো মেঘ মধ্যপ্রাচ্যে। এমনকি দুই সুপার পাওয়ার দেশের মধ্যে মহাযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications