Iran-Israel Conflict: ২০০ ড্রোন হামলা, ইজরায়েলের পাশে আমেরিকা! পালটা আঘাত ইরানে?
Iran-Israel Conflict: মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা! ইজরায়েলের (Israel) ভুখন্ডকে টার্গেট করে হামলা ইরানের (Iran)। ইন্তত ২০০ টি ড্রোন এবং মিসাইল হামলা করা হয়েছে। সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে আঘাত হানে ইজরায়েল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই পালটা প্রত্যাঘাত বলে দাবি তেহরানের।
যা বিশ্বকে আরও একটি যুদ্ধের (Iran-Israel Conflict) দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা আন্তজাতিক বিশ্লেষকদের। ইতিমধ্যে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা। হামলার পরেই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠক হয়।

এরপরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু'র সঙ্গে ফোনে মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন বলেও জানা গিয়েছে। দুইজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। এরপরেই একটি বিবৃতি হোয়াইট হাউসের তরফে জারি করা হয়েছে। যেখানে ইজরায়েলের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে মার্কিন বাহিনী জানিয়েছে, সেনাবাহিনী গুলি করে ইরানের ড্রোনকে ধ্বংস করেছে। জেরুজালেমের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স এবং ব্রিটেনও। ইরান আঘাত করতে পারে, আগেই বন্ধু ইজরায়েলকে (Iran-Israel Conflict) সতর্ক করেছিল আমেরিকা।
Earlier today, Iran and its proxies operating out of Yemen, Syria and Iraq launched an unprecedented air attack against military facilities in Israel. I condemn these attacks in the strongest possible terms. At my direction, to support the defence of Israel, the US military moved… pic.twitter.com/X3nZb2OU6Y
— ANI (@ANI) April 14, 2024
Iran-Israel Conflict: ইরান ইস্যুতে UN-এ জরুরি বৈঠক
হামলার (Iran-Israel Conflict) পরেই মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইজরায়েলও বন্ধ রেখেছে তাদের এয়ারস্পেস। ইজরায়েলের বন্ধু দেশগুলি তো বটেই, ইরানি হামলার নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইতিমধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বৈঠক হবে। ইতিমধ্যে ইরানের উপর পালটা প্রত্যাঘাতের হুমকি দিয়েছে ইজরায়েল। জড়া জবাব দেপয়ার কথা বলা হয়েছে।
Iran-Israel Conflict: কী বলছে ইরান?
অন্যদিকে ইরানের দাবি, দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা (Iran-Israel Conflict)। ওই ঘটনায় ইরানের বাহিনীর দুই কমান্ডার সহ সাতজনের মৃত্যু হয়েছে। তবে ইরান এবং ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা টেনশন থেকে আমেরিকা যাতে দূরে থাকে সেই বার্তা দিয়েছে আমেরিকা। শুধু তাই নয়, ইজরায়েল যদি আর একটি ভুল করে তাহলে হামলা আরও জোরদার হবে। ফলে পরিস্থিতি যে আরও জটিল হতে চলেছে তা কার্যত স্পষ্ট ইরানের হুমকিতেই।
Prime Minister of Israel tweets, "Prime Minister Benjamin Netanyahu is currently speaking with US President Joe Biden, following the deliberations of the Security Cabinet and the War Cabinet." pic.twitter.com/xlPV0hlXj3
— ANI (@ANI) April 14, 2024












Click it and Unblock the Notifications