Israel-Palestine Conflict: হামাস-ইসরায়েল যুদ্ধে জড়াবে ইরানও! বিদেশমন্ত্রীর হুমকি ঘিরে বাড়ছে শঙ্কা
Israel-Palestine Conflict: ইসরায়েল এবং হামাসের যুদ্ধ ভয়ঙ্কর আকার নিচ্ছে! দুপক্ষের যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু। এই অবস্থায় হামাসের উপর ইজরায়েল হামলার গতি বাড়িয়েছে। আর এর মধ্যেই ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিলেন ইরানের বিদেশ বিষয়ক মন্ত্রী হুসেন আমিরাবদুল্লাহ ( Hossein Amirabdollahian)।
শুধু তাই নয়, গাজার উপর হামলা বন্ধ (Israel-Palestine Conflict) না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেও বার্তা ইরানের। এমনকি এই যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়বে কিনা তা নির্ভর করছে ইজরায়েলের উপরেই। হামাস, হিজবুল্লাহ সহ একাধিক এমন গোষ্ঠীকে সমর্থন করে ইরান। ইজরায়েলের হামাসের আঘাতের পরেই হামাসকে অভিনন্দন জানিয়েছেন সে দেশ।

যা নিয়ে পরিস্থিতি আরও জটিল (Israel-Palestine Conflict) হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে লেবাননের রাজধানী বেইরুটে গিয়েছেন হুসেন আমিরাবদুল্লাহ (Hossein Amirabdollahian)। যেখানে হামাস এবং হিজবুল্লাহের নেতারা তাঁকে স্বাগত জানান। হামাস এবং ইজরায়েলের যুদ্ধের মধ্যেই ইরানের বিদেশমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ।
আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন হুসেন আমিরাবদুল্লাহ (Hossein Amirabdollahian)। আর সেখান থেকেই ইসরায়েলকে একেবারে প্রছন্ন হুমকি দেন। শুধু তাই নয়, গাজায় হামাসের উপর বোম্বিং অবিলম্বে বন্ধ (Israel-Palestine Conflict)করতে হবে। আর তা যদি না হয় তাহলে তারা প্রতিক্রিয়া জানাতেই পারে বলেই দাবি ইরানের বিদেশমন্ত্রীর। এমনকি ইরানের আঞ্চলিক মিত্ররাও যোগ দিতে পারে বলেও ইঙ্গিত তাঁর।
আর এহেন হুঁশিয়ারি পরেই নয়া সমীকরণের গদ্ধ পাচ্ছেন সামরিক বিশ্লেষকরা। তাহলে কি এবার হামাসের পাশে দাঁড়াতে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলবে ইরান? তবে সবটাই নাকি ইসরায়েলের উপর নির্ভর করছে বলে দাবি হুসেন আমিরাবদুল্লাহ (Hossein Amirabdollahian)।
আর এহেন হুঁশিয়ারির মধ্যেই ইরানের কোস্ট গার্ড বাহিনী বিশাল এক মহড়া (Israel-Palestine Conflict) শুরু করেছে। কার্যত যুদ্ধ বাধলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই তালিমই এই মহড়ার মাধ্যমে নেওয়া হচ্ছে।
#WATCH | Israel's defence forces with tanks positioned in Kibbutz Be’eri, the site of horrific atrocities committed by the terrorist group Hamas. pic.twitter.com/OYxrPeuQsF
— ANI (@ANI) October 13, 2023












Click it and Unblock the Notifications