জেনারেল সুলেমানিকে হত্যা করায় সকল মার্কিন বাহিনীকেই 'জঙ্গি' ঘোষণা করল ইরান
ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার আগেই দিয়েছিলেন ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের বাহিনীকে জঙ্গি হিসাবে ঘোষণা করল ইরান।

ইরানের বিদেশমন্ত্রীর ভিসার আবেদন খারিজ করে আমেরিকা
এর আগে আজ ইরানের বিদেশমন্ত্রীর ভিসার আবেদন খারিজ করে আমেরিকা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্যে নিউ ইর্কে যাওয়ার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী জাভআদ জারিফের। প্রসঙ্গত, জেনারেল সুলেমানি হত্যার পর আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী। তারই ফলস্বরূপ তাঁর ভিসার আবেদন নাকচ করা হল বলে অনুমান। এরপরেই ইরানের এই ঘোষণা।

বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযান
গত সপ্তাহের শুক্রবার ভোর রাতে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযানে মারা যান ইরানের জেনারেল কাশেম সুলেমানি। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে।

প্রতিশোধের হুঙ্কার আয়াতুল্লাহ খামেনির
এরপর সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'এত বছর ধরে দেশের জন্য নিজেকে সমর্পণ করা দাম সুলেমানি শহিদ হয়ে দিলেন।' আয়াতুল্লাহ খামেনি আরও লেখেন, 'সুলেমানি চলে গেছেন। কিন্তু তাঁর কাজ থামবে না। জিহাদ এগোতে থাকবে। যারা এই কাজ করেছে তাদের জন্য গুরুতর প্রতিশোধ অপেক্ষা করছে। পবিত্র যুদ্ধে সমর্পিত যোদ্ধাদের জন্য সুনির্দিষ্ট বিজয় অপেক্ষা করছে।'

শনিবার ফের অভইযান মার্কিন সেনার
তবে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার আগেই ফের অভিযান চালায় মার্কিন বাহিনী। শনিবার কুদস ফোর্সের বিরুদ্ধে অভিান চালায় মার্কিন সেনা। জানা গিয়েছে অভিযানে ইরানের মদতপুষ্ট ৫ জঙ্গি মারা গিয়েছে। এর মধ্যে এক শীর্ষ স্থানীয় জেনারেলও ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার সত্যতা যাচাই করেছেন নাম জানাতে অনিচ্ছুক এক ইরাকি আধিকারিক। তবে এই অভিযানে কারা মারা গিয়েছে তা জানাননি সেই আধিকারিক। তবে তিনি জানিয়েছেন মার্কিন বাহিনীর যুদ্ধবিমান থেকে এই অভিযান চালানো হয়। বাগদাদের উত্তর প্রান্তে এই আভিযান চালানো হয় বলেও জানান তিনি।

পাল্টা জবাব আলশাবাবের
এরপরেই কেনিয়ায় একটি সেনা ছাউনিতে জঙ্গি গোষ্ঠী আলশাবাব একটি বিধ্বংসী হামলা চালায়। সশস্ত্র জঙ্গি গোষ্ঠী সেখানের সেনা ছাউনিতে ঢুকেই এলোপাথারি গুলিতে হামলা চালাতে শুরু করে বলে খবর। এরপর, জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে দাবি কোনিয়া প্রশাসনের। জানা যায়, কেনিয়া ও মার্কিন সেনার তরফে একাধিক জন জখম হন এই ঘটনায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications