সুলেমানি নিয়ে আমেরিকা-ইরানের দ্বৈরথের মাঝে দোটানায় ভারত

দিল্লি হামলায় সুলেমানির যোগ নিয়ে মিথ্যা বলছে আমেরিকা। এমনই দাবি করল ইরান। প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে গত কয়েক বছরে ভারতের সম্পর্ক ভালো হলেও, ইরান ভারতী দীর্ঘ দিনের বন্ধু। তাদের মতদপুষ্ট এক জেনারেল ভআরতের বুকে হামলা চালিয়েছে, যদি এই কথা প্রমাণ হয় তবে ভারত-ইরানের সম্পর্কে চিড় ধরবে। তাই মার্কিন প্রেসিডেন্টের সুলেমানিকে নিয়ে করা মন্তব্যকে নাকচ করতে উঠে পড়ে লেগেছে ইরান।

'দিল্লি হামলা নিয়ে মিথ্যা বলছে আমেরিকা'

'দিল্লি হামলা নিয়ে মিথ্যা বলছে আমেরিকা'

ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি ছেগেনি এই বিষয়ে বলেন, 'ট্রাম্পের যা ইচ্ছা তা বলতে পারে। তবে এটা ট্রাম্পের বলা একটা বড় মিথ্যা। জেনারেল সুলেমানি একজন সৈন্য ছিলেন। তিনি কোথাওই কোনও নির্দোষ মানুষের উপর আক্রমণের সঙ্গে যুর্ক ছিলেন না।' তিনি আরও বলেন, 'জেনারেল সুলেমানি আইএসআইস, আলকায়েদার সঙ্গে লড়াই করেছেন। তাঁকে ইরাক ও সিরিয়া সরকার জঙ্গি দমনের জন্য পরামর্শ দিতে ডেকেছিল। তাঁকে যারা মেরেছে তারা এই কাজ জঙ্গিদের মদত দিতে করেছে।'

শুক্রবার মার্কিন সেনার অভিযান

শুক্রবার মার্কিন সেনার অভিযান

শুক্রবার মার্কিন সেনার অভিযানে ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলেমানির মৃত্যু হয়েছে৷ এরপরেই সেই হত্যা করার যৌক্তিকতা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে দিল্লি হামলার জন্য দায়ি ছিল এই সুলেমানি। পাশাপাশি তিনি বলেন, পশ্চিম এশিয়ায় গত ২০ বছর ধরে সন্ত্রাস চালাচ্ছিল সুলেমানি৷

ট্রাম্পের দাবি

ট্রাম্পের দাবি

ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসর্টে বিমান অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'সুলেইমানি নিরীহ মানুষের মৃত্যু জন্য দায়ি৷ দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সে৷' অবশ্য দিল্লিতে কোন হামলার কথা ট্রাম্প উল্লেখ করেছেন, সে কথা তাঁর বক্তৃতায় তা স্পষ্ট করেননি, তবে রাজনৈতিক মহলের ধারণা, ২০১২ সালে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রীর গাড়িতে হামলার কথা উল্লেখ করেছেন তিনি৷ ওই হামলায় তাল ইয়েহোশুয়া কোরেন জখম হয়েছিলেন৷

'সুলেমানির মৃত্যুর যৌক্তিকতা'

'সুলেমানির মৃত্যুর যৌক্তিকতা'

এদিকে সুলেমানির মৃত্যুর যৌক্তিকতা দিয়ে ট্রাম্প বলেন, 'সুলেমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এছাড়া মার্কিন সেনা আধিকারিকদেরও মারার পরিকল্পনা করছিল সে ও তার কুদস ফোর্স। বহু মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের জন্য দায়ি। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও ইরাকে থাকা মার্কিনিদের সুরক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

ভারত-ইরান সম্পর্ক

ভারত-ইরান সম্পর্ক

এদিকে জঙ্গি দমনের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারতের সখ্যতা বেড়েছে। তবে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কও এই কারণে বাজে করতে চাইবে না দিল্লি। এদিকে দিল্লিতে বিদেশি কূটনীতিবীদের উপর হামলায় ইরান যোগ থাকলে আমেরিকার কথামত ইরানের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হতে পারে ভারতকে। সেই ক্ষেত্রে ইরানের তেলও ভারতে আর আসবে না। যার প্রভাব পড়বে ভারতে অর্থনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+