ইরানের পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা আছে, তবে পরিকল্পনা নেই - বলছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলছেন, তার দেশের পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা আছে, তবে বোমা বানানোর কোন পরিকল্পনা তাদের নেই।
ইরানের বার্তা সংস্থা বলছে, মোহাম্মদ এসলামির এই মন্তব্যের কিছুদিন আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির একজন সিনিয়র উপদেষ্টা কামাল খাররাজি প্রায় একই রকম মন্তব্য করেছিলেন।
শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তার মুখে এ ধরনের দাবি শোনা যাওয়াটা খুবই বিরল। সংবাদদাতারা বলছেন, এর ফলে ইরানের পরমাণু কর্মসূচির প্রকৃতি নিয়ে উদ্বেগ বেড়ে যেতে পারে।
সোমবার ফার্স নিউজ এজেন্সিতে বেরুনো খবরে মি. এসলামি বলেন, "যেমনটা মি. খাররাজি বলেছেন - ইরানের পরমাণু বোমা বানানোর কারিগরী ক্ষমতা আছে, কিন্তু এরকম কোন কর্মসূচি এখন এজেন্ডায় নেই।"
গত ১৭ই জুলাই আল-জাজিরা চ্যানেলে প্রকাশিত মন্তব্যে মি. খাররাজি বলেছিলেন "একটি পারমাণবিক বোমা বানানোর কারিগরী ক্ষমতা ইরানের আছে কিন্তু এটা তৈরি করার কোন সিদ্ধান্ত ইরান নেয়নি।"
ইরানের সাথে পরমাণু চুক্তিতে কী আছে এবং এটি কি ফিরিয়ে আনা সম্ভব?
ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধ কি বাস্তব যুদ্ধে রূপ নিতে যাচ্ছে
কত দ্রুত ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে?
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে একটি আন্তর্জাতিক চুক্তি হবার পর তাদের এ সংক্রান্ত কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছিল । কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে নিজেদের সরিয়ে নিয়ে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের পর এর কার্যকারিতা কমে যায়।
তার পর থেকে ইরানের পরমাণু সংক্রান্ত কার্যক্রম জোরদার হয়েছে।
ইরান দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ - কিন্তু পশ্চিমা শক্তিধর দেশগুলো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ ব্যাপারে নিশ্চিত নয়।
পশ্চিমা কর্মকর্তারা এর আগে সতর্ক করেছেন যে চুক্তিটি পুনরায় কার্যকর করার সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে। কারণ এ বিলম্বের ফলে ইরানের পরমাণু কর্মসূচি এমন এক স্তরে পৌঁছে যেতে পারে যেখান থেকে আর পেছন ফেরা যাবে না।
ইরানের পরমাণু কেন্দ্রে 'নাশকতা'র অভিযোগ, ইসরায়েল জড়িত?
ইরানের নিরাপত্তা সংস্থায় যেভাবে ঢুকে পড়েছে ইসরায়েলের মোসাদ
একটি পরমাণু বোমা বানাতে প্রায় ২৫ কেজি ইউরেনিয়াম দরকার হয় - যা ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ হতে হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ মে মাসে এক রিপোর্টে বলেছিল, ইরানের হাতে ৬০% পর্যন্ত সমৃদ্ধ ৪৩.১ কেজি ইউরেনিয়াম আছে।
অবশ্য এ সংস্থার প্রধান রাফায়েল গ্রসি তখন বলেছিলেন যে যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম থাকলেই যে ইরান বোমা বানাতে পারবে - তা নয়।
পরমাণু বোমা বানানোর মত উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট পরিমাণে হাতে পেতে ইরানের যে সময় লাগতে পারে - সেই সময়টাকে বলা হচ্ছে 'ব্রেকআউট টাইম' । ইরানের ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ হলো, ইরানকে থামানোর জন্য এ সময়টুকু হাতে আছে কিনা - তা নিয়েই।
বিবিসি বাংলায় আজকের আরো খবর:
ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজটি বন্দর ছেড়েছে
নদীতে পড়ে যাওয়া শিশুকে ফেলে চলে গেল লঞ্চ, উদ্ধার করলেন জেলেরা
তুরস্কের বায়রাক্টার টিবি-টু ড্রোন কী, কেন কিনছে বাংলাদেশ
নেপাল: বাঘ ফিরে আসায় একইসাথে উচ্ছ্বাস এবং আতংক
কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের প্রধান কার্যালয়ে ইউক্রেনের ড্রোন হামলা
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে















Click it and Unblock the Notifications