Israel-Iran Conflict: ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে মিসাইল, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইরানের
ভয়ঙ্কর পরিস্থিতি মধ্য প্রাচ্যে। হিজবুল্লা প্রধানের হত্যার প্রতিশোধ নিতে তৎপর ইরান। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান। ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালানো হচ্ছে। জেরুজালেমে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। দেশবাসীকে বাঙ্কারে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে ইজরায়েল।
এদিকে জেরুজালেমে শয়ে শয়ে মিসাইল আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। পাল্টা ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট নেনিয়াহু। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান এর যোগ্য জবাব পাবে। তেল আভিভ লক্ষ্য করে প্রায় ৪০০ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এদিকে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ইরান যে ভাবে হামলা চালাচ্ছে তাতে ইজরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। একের পর এক মিসাইল হামলায় ইজরায়েলে অনেকেই আহত হয়েছেন। তিনটি মিলিটারি বেসে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ইজরায়েল ইরানের সেই দাবি অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে প্রভাব পড়বে আন্তর্জাতিক অর্থনীতিতে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। সেই বার্তালাপে সন্ত্রাসবাদ নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। প্রসঙ্গত উল্লেখ্য ভারত বারবারই যুদ্ধের বিরুদ্ধে গিয়েই নিজের মতামত জানিয়েছে। যুদ্ধ ছাড়াও সন্ত্রাসবাদ দমন করা যায়।
এদিকে হামাস প্রধানের মৃত্যুর প্রতিবাদে স্লোগান শোনা গিয়েছিল কাশ্মীরে। হিজবুল্লা প্রধানের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলও। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি থেকে শুরু ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতাও তাঁর প্রতার বন্ধ রেখেছিলেন। হিজবুল্লা প্রধানের হত্যার প্রতিবাদে কাশ্মীরের রাস্তায় উঠেছিল স্লোগান।












Click it and Unblock the Notifications