চুরি করতে গিয়ে ঘরে রাখা দামী মদ পান করে নেশাগ্রস্ত চোর, শেষে এই হল
অস্ট্রেলিয়ার এসপারান্স এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি করতে ঢুকে,চোরের নজর যায় দামি লুইস পার্দ্রিয়ার শ্যাম্পেনের বোতলে। দেখা মাত্রই অপেক্ষা না করে গলায় কিছু ঢোক দিতেই ধিরে ধিরে সে নেশাগ্রস্ত হতে থাকে।
সিঁদ কেটে বন্ধ বাড়িতে ঢুকেছিল চোর। ঘরের অন্যান্য জিনিসে চোরর নজর পড়ার আগে, প্রথমেই চোখ গিয়েছিল দামি শ্যাম্পেনে। ব্যাস! তাতেই হয়ে গেল যত কাল!
কথায় বলে, 'চুরিবিদ্যা মহাবিদ্যা' যদি ধরা না পড়া যায়। তবে একটু আধুটি ভুলচুকে চোর ধরা পড়ে গেলে , তার আর মাফ হয়না। যেমনটি ঘটে গেল অস্ট্রেলিয়ার এসপারান্স এলাকায়। সেখানে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে ঢুকে, চোরের নজর যায় দামি লুইস পার্দ্রিয়ার শ্যাম্পেনের বোতলে।

দেখা মাত্রই অপেক্ষা না করে গলায় কিছু ঢোক দিতেই ধিরে ধিরে সে নেশাগ্রস্ত হতে থাকে। শেষে যে বাড়িতে চুরি করতে ঢুকেছে , সেই বাড়ির বেডরুমেই ঘুমিয়ে পড়ে সে। পরে গৃহস্বামী বাড়ি এসে অজ্ঞাত পরিচয় ব্যাক্তিকে এভাবে বেডরুমে পরে থাকতে দেখে তো প্রথমে দারুন আতঙ্কিত হয়ে যান। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শ্যাম্পেন চুরির দায়ে গ্রেফতার করে এই চোরটিকে। পুলিশের কাছে শেষে সমস্ত দোষ কবুল করে চুরির দায়ে অভিযুক্ত ব্যাক্তি।












Click it and Unblock the Notifications