ইন্টারনেট পর্নোগ্রাফি কি নারীর ওপর সহিংসতা-নিপীড়ন বাড়িয়ে দিচ্ছে?
বাংলাদেশে একটি গবেষণা বলছে, ইন্টারনেটে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ার কারণে নারীর প্রতি পুরুষের অবমাননাকর দৃষ্টিভঙ্গি এবং সহিংসতা বেড়েছে।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এবং ডি-নেট যৌথভাবে যে গবেষণা পরিচালনা করেছে সেখানে দেখা যাচ্ছে ৩৭ শতাংশ অংশগ্রহণকারী এ মতামত দিয়েছে।
গবেষণার ফলাফলে বলা হয়, ৮৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন অনলাইনে নারীর প্রতি অবমাননাকর কনটেন্ট বাড়ছে এবং অনেক ক্ষেত্রে এসব কনটেন্ট তৈরিতে নারীদের ব্যবহার করা হচ্ছে। অংশগ্রহণকারী ৮২ শতাংশ নারী ও পুরুষ মনে করছে সমাজে মেয়েদের প্রতি সহিংস ও নির্যাতনমূলক আচরণ বেড়েছে।
দেশের বিভিন্ন জায়গায় ৫১৮জন নারী ও পুরুষের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়।
'তিক্ত অভিজ্ঞতা'
ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল ছবি, ভিডিও কিংবা নানা ধরণের লিংক অনেকের কাছেই আসে।
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী নারীদের সাথে কথা বলেই এ ধরণের অভিযোগ শোনা যায়। এ নিয়ে অনেকেরই তিক্ত অভিজ্ঞতাও আছে।
ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মমতাজ রহমান মুমু। অনলাইনে পর্নোগ্রাফি নিয়ে তিনি এখন মানসিক হয়রানির শিকার।
বিবিসি বাংলায় সম্পর্কিত খবর:
পর্নোগ্রাফি আসক্তি যেভাবে সব ধারণা বদলে দেয়
অনলাইনে ফাঁস হওয়া 'রিভেঞ্জ পর্ন' তছনছ করছে নারীর জীবন
বাংলাদেশে পর্ণ সাইট বন্ধ করা কি সম্ভব ?
নারীর ওপর পর্নোগ্রাফির কী ধরনের প্রভাব পড়ে?
একজনের মাথা, আরেকজনের দেহ: ভুয়া পর্নো
"আমি কিছুদিন ধরে আমার স্প্যাম বক্সে পাচ্ছি যে একটা অ্যাডাল্ট গ্রুপে আমাকে অ্যাড করা হচ্ছে। আমি যতই লিভ নিচ্ছি, আমাকে বারবার অ্যাড করা হচ্ছে," বলছেন মমতাজ রহমান মুমু।
'নারীকে দেখা হয় সেক্স অবজেক্ট হিসেবে'
গবেষণাটির উদ্যোক্তা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলছেন, নারীর প্রতি সহিংসতা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির নানা ধরণে এবং নানা অনেক কারণ আছে, পর্নোগ্রাফির সহজলভ্যতা তার মধ্যে একটি বিষয়।
"পর্নোগ্রাফি দেখে নারীকে মানুষ হিসেবে বিবেচনা না করে সেক্স অবজেক্ট হিসেবে দেখা হয়," বলেন শাহীন আনাম।
সাধারণ অর্থে পর্নোগ্রাফি বলতে এক সময় যা বোঝাতো, ডিজিটাল মাধ্যমে আবির্ভাবের সাথে সাথে সেটির ধরনও বদলেছে। এসব পর্নোগ্রাফির দর্শকের বেশিরভাগ হচ্ছে পুরুষ।
তবে কনটেন্ট তৈরির ক্ষেত্রে নারীদেরও ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করেন এই গবেষণার নেতৃত্ব দানকারী বেসরকারি সংস্থা দিয়েছেন ডিনেট-এর পরিচালক সিরাজুল হোসেন।
গবেষকরা বলছেন, বাংলাদেশের সমাজে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সহিংসতার প্রবণতা ইন্টারনেট বিস্তারের আগেও ছিল।
তবে অনলাইনে পর্নোগ্রাফি সহজলভ্য হাবার কারণে সে প্রবণতাগুলো আরো জোরালো হচ্ছে।
গবেষণায় সুপারিশ করা হয়েছে, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে পর্নোগ্রাফির বিষয়টিকে শুধু নৈতিকতার দৃষ্টিতে দেখলে হবে না, এটি যে বড় একটি সামাজিক ক্ষতি করছে বিষয়টিকে সেভাবে দেখতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
বিবিসি বাংলায় আজকের আরো খবর:
- কাতার বিশ্বকাপে যে কারণে কঠিন গ্রুপে পড়তে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
- রাজনৈতিক জীবন টিকিয়ে রাখতে লড়াই করছেন ইমরান খান
- রাশিয়ার সাথে সম্পর্ক 'উচ্চতর স্তরে' নিয়ে যেতে প্রস্তুত চীন
- মারিউপোলে একদিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ লোকদের সরিয়ে নিতে চেষ্টা
- সব মসজিদে একভাবে 'খতম তারাবীহ পড়ার' অনুরোধ কেন?
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?














Click it and Unblock the Notifications