বিশ্বব্যাপী উদযাপিত হল আন্তর্জাতিক যুব দিবস, যুব সমাজকে উৎসাহিত করতে বিশেষ বার্তা রাষ্ট্রপুঞ্জের

বিশ্বব্যাপী উদযাপিত হল আন্তর্জাতিক যুব দিবস, যুব সমাজকে উৎসাহিত করতে বিশেষ বার্তা রাষ্ট্রপুঞ্জের

করোনা কাঁটায় বিদ্ধ গোটা পৃথিবী। তারজেরে বিশাদের ছায়া নেমেছে বিশেষ দিনের পাশাপাশি বিশেষ উৎসবেও। আর এই আবহেই আজ বিশ্বব্যাপী পালিত হয়ে গেল বিশ্ব যুব দিবস। বিশ্বব্যাপী তরুণ ও যুবদের সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই বহু বছর আগে আন্তর্জাতিক যুব দিবসের সূচনা। প্রতি বছরের মতো চলতি বছরেও ১২ অগাস্ট গোটা বিশ্বজুড়েই পালিত হল আন্তর্জাতিক যুব দিবস।

একনজরে যুব দিবসের প্রেক্ষাপট

একনজরে যুব দিবসের প্রেক্ষাপট

ইতিহাস বলছে ১৯৯৯ সাল থেকেই ১২ অগাস্ট দিনটিকে রাষ্ট্রপুঞ্জ যুবদিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। লিসবনে রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদের দায়িত্ব প্রাপ্তরাই বিশ্ব সম্মেলনের সুপারিশে দিনটিকে প্রথম বিশেষভাবে পালনের সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। এদিকে অন্যান্য বছরের মত এবারও যুব দিবস উপলক্ষ্যে বিশেষ থিম বেছে নেয় রাষ্ট্রপুঞ্জ। ২০২১ সালের যুব দিবসের থিম ছিল 'খাদ্য ব্যবস্থায় রূপান্তর: মানব ও গ্রহ স্বাস্থ্যের জন্য যুব উদ্ভাবন'।

নতুন দিশা দেখাতে যুব দিবসের গুরুত্ব অপরিসীম

নতুন দিশা দেখাতে যুব দিবসের গুরুত্ব অপরিসীম

রাষ্ট্রপুঞ্জের মতে বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ দেওয়া এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করার উদ্দেশ্যেই দিবস পালন করা হয়ে থাকে। এদিকে করোনাকালে ভারত সহ গোটা বিশ্বই পড়েছে ব্যাপক মন্দার কবলে। হু হু করে বেড়েছে বেকারত্বের হার। অন্যদিকে দেশের কিশোর ও যুব সমাজের মধ্যে অপরাধপ্রবণতা ও অবাঞ্ছিত কার্যকলাপও বর্তমানে অনেকটাই বড়ে গিয়েছে। বর্তমান যুব সমাজের স্বভাবগত উৎসাহ, উদ্দীপনা কর্মশক্তি ও সাহস ব্যয়িত হচ্ছে সন্ত্রাস, ছিনতাই, সমাজবিরোধী কার্যকলাপে।

দিনভর চলে অনুষ্ঠান

দিনভর চলে অনুষ্ঠান

আর এই সমস্ত বিষয়ে জনসচেতনা বৃদ্ধিতে, দেশ তথা বিশ্বের সমগ্র যুবসমাজকে সঠিক দিশা দেখাতে এই দিনটির গুরুত্ব অপরিসীম। ভারত সহ একাধিক দেশে এদিন দিনভর যুব দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। প্রতিবেশী বাংলাদেশেও বিভিন্ন প্রান্তে এদিন একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়। এদিকে ভারতের মোট জনসংখ্যার সিংহভাগই বর্তমানে যুবসমাজের। তাই বাংলাদেশের মতো ভারতের কাছেও এই দিনের গুরুত্ব অপরিসীম।

শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

অন্যদিকে গত বছর আন্তর্জাতিক যুব দিবসের থিম ছিল 'গ্লোবাল অ্যাকশনের জন্য় ইয়ুথ এনগেজমেন্ট।' এদিকে এবছরের আন্তর্জাতিক যুব দিবসকে নিয়ে সকলকে শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুরেতেস। এমনকী আগামী প্রজন্মকে সঠিক ভবিষ্যতের দিশা দেখাতে এই দিনটির গুরুত্ব যে অপরিসীম সে কথা বারবার বলেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন উদ্যোগমূলক কাজে যুব সমাজ যাতে আরও বেশি করে যোগদান করে সেই বিষয়েও এদিন বিশেষ বার্তা দেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+