আন্তর্জাতিক আদালতে বড় ধাক্কা পাকিস্তানের! ৫.৯৭৬ বিলিয়ন ডলার জরিমানা
আন্তর্জাতিক ক্ষেত্রে বড় ধাক্কা খেল পাকিস্তানের ইমরান খান সরকার। আন্তর্জাতিক আদালত খনি মামলায় পাকিস্তান সরকারের ওপর শাস্তিমূলক ৫.৯৭৬ বিলিয়ন ডলার জরিমানা ধার্য করেছে।
আন্তর্জাতিক ক্ষেত্রে বড় ধাক্কা খেল পাকিস্তানের ইমরান খান সরকার। আন্তর্জাতিক আদালত খনি মামলায় পাকিস্তান সরকারের ওপর শাস্তিমূলক ৫.৯৭৬ বিলিয়ন ডলার জরিমানা ধার্য করেছে। পাকিস্তানি সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুট ইসলামাবাদের ওপর এই জরিমানা ধার্ষ করেছে। বালোচিস্তানের চাঘাইয়ের রেকো ডিগ এলাকায় এই খনি রয়েছে। রেকো ডিগ এলাকা বিশ্বের পঞ্চম বৃহত্তম সোনার ভাণ্ডার বলে বিশ্বাস করা হয়।

২০১২ সালে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছিল তেথান কপার কোম্পানি। চিলি ও কানাডার যৌথ উদ্যোগে কম্পানিটি তৈরি হয়েছিল। এই কম্পানিটির অভিযোগ, এক দশকের ওপর সমকাল ধরে পরীক্ষা নিরীক্ষা চালায় তারা। তবুও বালোচিস্তানের সরকার বেআইনিভাবে তাদেরকে লিজ দেয়নি। আন্তর্জাতিক আদালত তাদের দেওয়া ৭০০ পাতার রায়ে ৪.০৮ বিলিয়ন ডলার জরিমানা এবং তার সুদ হিসেবে ১.৮৭ বিলিয়ন ডলার ধার্ষ করেছে।
তেথান কপার কোম্পানি অভিযোগে বলে, তার সেখানে পরীভা নিরীক্ষার কাজে ২২০ মিলিয়ন ডলার খরচ করেছিল। কিন্তু ২০১১ সালে তাদেরকে সেই খনির লিজ দেওয়া হয়নি। তবে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই কম্পানি পাকিস্তান সরকারের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিল।
এদিকে সপ্তাহ শেষে পাকিস্তানের হাজার হাজার ব্যবসায়ী ধর্মঘটে সামিল হয়েছিল। তারা নতুন সেলস ট্যাক্সের প্রতিবাদ করেন। বিরোধী রাজনৈতিকদলের অভিযোগ, আইএমএফ সম্প্রতি যে ৬ বিলিয়ন ডলারের শর্ত আরোপ করেছে, তার থেকে মুক্তি পেতেই এই নতুন ট্যাক্স।












Click it and Unblock the Notifications