Bangladesh: ইঞ্জিন-কোচ কিছু নেই, ভারতের থেকে আমাদের...চাঞ্চল্যকর স্বীকারোক্তি! এরপরেও কীভাবে...

Bangladesh: ভারতের তুলনায় বাংলাদেশের যে কোনও প্রকল্পের ব্যয় অনেক বেশি! এমনটাই মন্তব্য করেছেন সে দেশের রেলপথ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ ফাওজুল কবির খান। শুধু ভারতই নয়, অন্যান্য একাধিক দেশের তুলনাতেও বেশি। বিপুল ব্যায়ের কারণেই বাংলাদেশের মাটিতে উন্নয়ন যে বাধা পাচ্ছে তাও এদিন মেনে নিয়েছেন রেলপথ মন্ত্রকের উপদেষ্টা।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা-ঢাকা (Bangladesh) রুটে নতুন ট্রেনের উদ্বোধন হয়। আর সেখানেই যোগ দেন উপদেষ্টা মহম্মদ ফাওজুল কবির খান।

Bangladesh

এই প্রসঙ্গে আরও বলেন, বাংলাদেশের রেলের বর্তমান অবস্থার জন্য দায়ী ভয়ঙ্কর ভাবে অপব্যয়। যত্রতত্র রেলস্টেশন বানানো হয়েছে, লাইন বিস্তার করা হয়েছে। কিন্তু ইঞ্জিন, কোচ, জনবল আছে কি না সেগুলো কোনও ভাবে দেখা হয়নি বলে দাবি ইউনূসের অন্যতম এই গুরুত্বপূর্ণ উপদেষ্টার।

আর তা বলতে গিয়েই খরচের কথা তুলে ধরেন। জানান, বাংলাদেশের যে কোনও প্রকল্পের খরচ অনেকটাই বেশি। আর তা ভারতের তুলনায় অনেকটাই বেশি। এমনকী আশপাশের দেশের তুলনাতেও অনেকটাই বেশি বলে দাবি উপদেষ্টা মহম্মদ ফাওজুল কবির খানের। তাঁর কথায়, ব্যয় যদি কমানো না যায়, তাহলে বাংলাদেশে রেল পরিষেবা দেওয়ার প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব না বলেও দাবি।

রেলসংশ্লিষ্ট সবাইকে কীভাবে খরচ কমাবেন, সেই অনুরোধ করা হবে বলেও এদিন জানান রেলপথ মন্ত্রকের উপদেষ্টা। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক ইস্যুতে কথা বলেন। তিনি জানান, রেল অনেক বেশি এখন সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা। খুব অল্প খরচে এর মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের রেলে নানা সমস্যা এবং সঙ্কট আছে। যা নিয়ে যাত্রী অসন্তোষও প্রকাশ্যে এনেছেন। বিশেষ করে ইঞ্জিন থেকে কোচ, কর্মীর বিপুল চাহিদা আছে বলে মহম্মদ ফাওজুল কবির খানের।

বলে রাখা প্রয়োজন, অন্যান্য জিনিসের মতো রেলের ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যোগ আছে। বাংলাদেশকে বিভিন্ন সময়ে কোচ, ইঞ্জিন বানিয়ে দিয়েছে ভারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকটাই বদলে গিয়েছে। যার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশের রেল

আপনারা অনেকে অসন্তোষ ব্যক্ত করে থাকেন। আমাদের ইঞ্জিনে সংকট আছে, আমাদের কোচের সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে। সীমিতসংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা বড় দায়িত্ব পালন করছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+