Bangladesh Interim Government: অন্তর্বর্তীকালীন সরকার গঠন বাংলাদেশে! শপথ নিলেন নোবেলজয়ী

Bangladesh Interim Government: একাধিক চ্যালেঞ্জ এবং প্রতিবাদ-আন্দোলনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হল বাংলাদেশে। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর থেকেই সেনার শাসনে ছিল বাংলাদেশ। এর মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলে।

তিনদিনের মাথায় ওপার বাংলায় তৈরি হল অন্তর্বর্তী সরকার (Bangladesh Interim Government) । সরকারের প্রধান হলেন মহম্মদ ইউনূস (Professor Muhammad Yunus) । বৃহস্পতিবার রাতে নতুন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন তিনি। বঙ্গভবনের দরবার হলে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই নোবেলজয়ীকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন।

Bangladesh

অনুষ্ঠানে (Bangladesh Interim Government) উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধানরাও। এমনকি ভারত সহ বিভিন্ন দলের কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

মুহম্মদ ইউনূস সহ এদিন অন্তর্বর্তীকালীন সরকারের (Bangladesh Interim Government) উপদেষ্টা হিসেবে ১৬ জন শপথ নেন। তাঁরা হলেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুক-ই-আজম। যা খবর, এই ১৬ জন বিভিন্ন দফতর সামলাবেন।

বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবারই বাংলাদেশ ফেরেন ইউনিস (Professor Muhammad Yunus)। বাংলাদেশে পা রেখেই দেশের মানুষকে বার্তা দিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে। শুধু তাই নয়, কারোর উপর হামলা হবে না বলেও এদিন আশ্বাস দেন নোবেলজয়ী।

তিনি বলেন, আস্থা রাখুন আমার উপর। কোনও হামলা হবে না। হাসিনা সরকারের পতন এবং গোটা পরিস্থিতিকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে ব্যাখ্য করেন মহম্মদ ইউনূস। বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর এজন্য সে দেশের তরুণ সমাজকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। নোবেলজয়ীর কথায়, বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+