EB-5 ভিসার পরিবর্তে এবার মার্কিন নাগরিকত্ব মিলবে ৫ মিলিয়ন ডলার খরচ করে ‘গোল্ড কার্ডে’, ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে, নতুন "গোল্ড কার্ড" ভিসা চালু করা হচ্ছে, যা ৫ মিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে মার্কিন নাগরিকত্বের পথ খুলে দেবে। অর্থাৎ এবার থেকে EB-5 এর পরিবর্তে গোল্ড কার্ড দিয়েই হবে এই মার্কিন নাগরিকত্ব।

নতুন "গোল্ড কার্ড" ভিসাটি ৩৫ বছর পুরনো EB-5 বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামকে প্রতিস্থাপন করবে।
EB-5 ভিসা: ১৯৯০ সালে কংগ্রেস অনুমোদিত। এই প্রোগ্রামে বিনিয়োগকারীদের ১ মিলিয়ন ডলার বিনিয়োগ ও কমপক্ষে ১০টি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রিন কার্ড দেওয়া হত।

Donald Trump

"গোল্ড কার্ড" ভিসা: নতুন প্রোগ্রামে বিনিয়োগের পরিমাণ ১ মিলিয়ন থেকে বাড়িয়ে ৫ মিলিয়ন ডলার করা হয়েছে এবং এটি স্থায়ী আবাসিক অনুমতি (গ্রিন কার্ড) পাওয়ার পাশাপাশি মার্কিন নাগরিকত্বের সুযোগ দেবে।

ট্রাম্প এই প্রসঙ্গে বলেন, "ধনী বিনিয়োগকারীরা প্রচুর অর্থ ব্যয় করবে, কর দেবে এবং কর্মসংস্থান তৈরি করবে। এটি অত্যন্ত সফল হবে বলে আমরা মনে করি"।

তিনি আরও বলেন যে ১ কোটি "গোল্ড কার্ড" বিক্রি করা হলে, এটি ফেডারেল ঘাটতি কমাতে সাহায্য করবে।

নতুন নীতির বৈশিষ্ট্য -

১) ৫ মিলিয়ন ডলারে মার্কিন নাগরিকত্বের পথ
২) কর্মসংস্থান বিষয়ে স্পষ্ট কোনও উল্লেখ নেই নীতিতে
৩) জালিয়াতি রোধ ও কঠোর যাচাই-বাছাই হবে এক্ষেত্রে
৪) কংগ্রেসের অনুমোদন ছাড়াই কার্যকর হবে

বিশ্বব্যাপী বিনিয়োগকারী ভিসার জনপ্রিয়তা -

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর মতে, যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি সহ ১০০ টিরও বেশি দেশ ইতিমধ্যেই "গোল্ড ভিসা" প্রদান করে, যা মূলত ধনী আবেদনকারীদের জন্য হয়ে থাকে। তাই বোঝা যাচ্ছে না আমেরিকাও সেই পথেই হাঁটতে চলেছে কিনা।

ট্রাম্পের নতুন প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচকরা বলছেন, এটি শুধুমাত্র ধনী ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেবে, যেখানে সাধারণ অভিবাসীদের জন্য কঠোর নিয়ম চালু রয়েছে। ট্রাম্পের এই "গোল্ড কার্ড" প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। তবে এটি বাস্তবায়ন করা হলে রাজনৈতিক ও আইনি লড়াই অবশ্যম্ভাবী বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+