হিন্দু মূল্যবোধ থেকে অনুপ্রেরণা! বিশ্ব হিন্দু কংগ্রেসের শান্তি প্রতিষ্ঠায় পথ বাতলে দিলেন থাই প্রধানমন্ত্রী

শান্তির প্রচারে অশান্তির সঙ্গে লড়াই করতে হিন্দু মূল্যবোধকে তুলে ধরলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিন। তিনি বলেছেন, অহিংসা, সত্য, সহনশীলতা ও সম্প্রীতির হিন্দু মূল্যবোধ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। তাহলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

প্রগতিশীল ও মেধাবী সমাজ হিসেবে বিশ্বে হিন্দুদের পরিচয় প্রতিষ্ঠার লক্ষে ব্যাঙ্ককে তৃতীয় বিশ্ব হিন্দু কংগ্রেসের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও কোনও কারণে তিনি আসতে পারেননি। সেখানে তাঁর বক্তব্য পাঠ করা হয়। তিনি বলেছেন, বিন্দু ধর্মের নীতি ও মূল্যবোধ নিয়ে আয়োজিত বিশ্ব হিন্দু কংগ্রেসের আয়োজন করা থাইল্যান্ডের জন্য সম্মানের।

Srettha Thavisin

তিনি বলেছেন, বেদ একটি শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সংশ্লেষণ ও ভারসাম্যের মূল নীতিগুলিকে কল্পনা করে। শান্তির ধারণ এই নীতির ওপরে প্রতিষ্ঠিত। বিশিষ্ট সাধক মাতা অমৃতানন্দময়ী, ভারত সেবাশ্রম সংঘের স্বামী পূর্ণাত্মানন্দ, আরএসএসের মোহন ভাগবত এবং বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্ব হিন্দু কংগ্রেসে বিশ্বের ৬১ টি দেশ থেকে ২২০০-র বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে রকয়েছেন ২৫ টি দেশের সাংসদ ও মন্ত্রীরা। প্রসঙ্গত থাইল্যান্ডে ভারতীয় সম্প্রদায়ের প্রায় ১০ লক্ষ লোক বাস করেন। এঁদের মধ্যে অনেকেরই দেশের বাণিজ্য ও আর্থিক উন্নয়নে অবদান উল্লেখযোগ্য।

এদিকে, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ২০১৪ সালের পর থেকে থাইল্যান্ডের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তার সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, আমচরা আসিয়ানের দেশগুলির সঙ্গে জড়িত। এটি একটি সম্পর্ক যা ইতিহাসে ফিরে যায়। এটি এমন একটি সম্পর্ক যা ভারতে সংস্কার ও পরিবর্তনের সঙ্গে জড়িত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+