জেলের নিরাপত্তারক্ষীর প্রাণ বাঁচাতে গরাদ ভেঙে বেরল কয়েদিরা

টেক্সাস, ১১ জুলাই : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৮জন হাতকড়া পরা কয়েদি জেলের গরাদ ভেঙে বেরিয়ে এসে হৃদরোগে আক্রান্ত এক নিরাপত্তারক্ষীর প্রাণ বাঁচাল। [মোবাইল ব্যবহারে দেশের ফার্স্ট বয় কলকাতার জেলবন্দিরাই]

যখন ওই নিরাপত্তারক্ষী হৃদরোগে আক্রান্ত হন তখন এই ৮জন আসামী জেলা আদালতের একটি কামরায় হাতকড়া পরা অবস্থায় ছিল। কামরার বাইরে ওই একজনই নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি একটি চেয়ারে বসে কয়েদিদের সঙ্গে হালকা আলাপচারিতাও সারছিলেন। হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ার থেকে পড়ে যান। [জেলে বসেই বছরে আয় ১৫০ কোটি টাকা!]

জেলের নিরাপত্তারক্ষীর প্রাণ বাঁচাতে গরাদ ভেঙে বেরল কয়েদিরা

তখন কোর্ট লক আপের ভিতর থেকেই বন্দিরা সাহায্যের জন্য চেঁচাতে থাকে। তবে কেউ সেসময়ে আশপাশে ছিলেন না। এই অবস্থায় এক বন্দি কোনওভাবে গরাদের দরজা ভেঙে ফেলে। তখন সকলে মিলে বেরিয়ে এসে অসুস্থ নিরাপত্তারক্ষীর সাহায্য করার চেষ্টা করে। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]

সকলে মিলে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর আদালতের অন্য নিরাপত্তারক্ষীরা এসে অসুস্থ মানুষটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কয়েদিদের ফের লক আপে ঢোকানো হয়। তবে এদের জন্যই অসুস্থ নিরাপত্তারক্ষীকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। [ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে]

এই ঘটনার সময়ে অসুস্থ নিরাপত্তাকর্মীর হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। শক দিয়ে হৃদস্পন্দন ফিরিয়ে আনতে হয়েছে চিকিৎসকদের। একইসঙ্গে কেউ যাতে পালাতে না পারে সেজন্য কয়েদিদের লক আপের দরজা আরও মজবুত করার ব্যবস্থা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+