ফের শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! ভোরে কাঁপল সুম্বা

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে।

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে। ভোরে ভূমিকম্প হয় সেখানে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি সেখানে।

ফের শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! ভোরে কাঁপল সুম্বা

ওয়েনগামু শহর থেকে ১৫০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, সুম্বা দ্বীপ থেকে দূরে ভূপৃষ্ঠের ৩১ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ফের শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! ভোরে কাঁপল সুম্বা

তবে এই ভূমিকম্পের পরেই কম মাত্রার ভূমিকম্প হয় সেখানে। যার তীব্রতা ছিল ৫.২।

ডিসেম্বরের সুনামির রেশ এখনও কাটেনি। তারই মধ্যে হওয়া এই ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় সেখানে। আগ্নেয়গিরিতে হওয়া বিস্ফোরণের পরেই সুন্দা প্রণালীতে হওয়া সুনামিতে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৪০০ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+