২০০৪ সালের আতঙ্ক জাগিয়ে ইন্দোনেশিয়ায় ব্যাপক মাত্রার ভূমিকম্প, জারি হল সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ব্যাপক মাত্রার ভূমিকম্পে চারিদিক কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭।

ইন্দোনেশিয়ায় ব্যাপক মাত্রার ভূমিকম্পে চারিদিক কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। এত তীব্র কম্পনের ফলে জারি হয়েছে সুনামি সতর্কতা। ২০০৪ সালে এই ইন্দোনেশিয়াতেই বড় মাত্রার কম্পনের ফলে সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। বিভিন্ন দ্বীপ তছনছ হয়ে গিয়েছে। বহু মানুষ মারা যান। এবার পরিস্থিতি কতটা ভয়াবহ তা আগামী সময়ই বলবে।

ইন্দোনেশিয়ায় ব্যাপক মাত্রার ভূমিকম্প, জারি হল সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ার মধ্যভাগে সুলাওয়েসি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, মাটি থেকে ১০ কিমি গভীরে কম্পনের উৎপত্তিস্থল। ডোংগালা শহর থেকে উত্তর-পূর্বে তা ৩৫ কিমি দূরে অবস্থিত।

এদিন শুক্রবার সকালে একই জায়গা ভূমিকম্পে কেঁপে উঠেছিল। তখন রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। তাতে একজন মারা যান, ১০ জন আহত হন। বহু বাড়ি কম্পনে ক্ষতিগ্রস্ত হয়।

গত জুলাই ও অগাস্ট মাসে পরপর ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে ৫০০ জনের বেশি মানুষ মারা যান। এই এলাকা সুলায়েসি দ্বীপ থেকে অনেকটা দূরে অবস্থিত।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত একটি দেশ। এই অঞ্চল বরাবরই ভূমিকম্প প্রবণ।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়ঙ্কর ভূমিকম্প ও পরে সুনামির জেরে ১৩টি দেশের মোট ২ লক্ষ ২৬ হাজার মানুষ মারা যান। তার মধ্যে ইন্দোনেশিয়ারই ১ লক্ষ ২০ হাজার মানুষ ছিলেন। সেই ভূমিকম্পে ভারতেও বহু মানুষ মারা যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+