ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্পের পর আছড়ে পড়ল সুনামি, দেখুন ভয়ঙ্কর ভিডিও

এদিন পালু এলাকায় প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে। ভাসিয়ে নিয়ে যায় চারিদিক।

প্রায় চোদ্দ বছর আগের ভয়াবহ স্মৃতি ফিরতে চলেছে ইন্দোনেশিয়ায়। এই আতঙ্ক গ্রাস করেছে সেদেশের মানুষকে। ৭.৭ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের পর এবার সুনামির ঢেউ আছড়ে পড়ল ইন্দোনেশিয়ায়। সুলায়েসিতে ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছিল মার্কিন জিওলজিক্যাল সার্ভে। সেখানেই আশপাশের অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়েছিল। এদিন পালু এলাকায় প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে। ভাসিয়ে নিয়ে যায় চারিদিক।

ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্পের পর আছড়ে পড়ল সুনামি

সরকারিভাবে সুনামির কথা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, ২ মিটার উচ্চতার ঢেউ সুনামি আকারে আছড়ে পড়েছে। তবে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিন ইন্দোনেশিয়ার মধ্যভাগে সুলায়েসি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, মাটি থেকে ১০ কিমি গভীরে কম্পনের উৎপত্তিস্থল। ডোংগালা শহর থেকে উত্তর-পূর্বে তা ৩৫ কিমি দূরে অবস্থিত। শুক্রবার সকালে একই জায়গা ভূমিকম্পে কেঁপে উঠেছিল। তখন রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। তাতে একজন মারা যান, ১০ জন আহত হন। বহু বাড়ি কম্পনে ক্ষতিগ্রস্ত হয়।

গত জুলাই ও অগাস্ট মাসে পরপর ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে ৫০০ জনের বেশি মানুষ মারা যান। এদিনের কম্পন ও সুনামির পর কী অবস্থা দাঁড়ায় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+