Indonesia Earthquake: ইন্দোনেশিয়ার ফের ভয়াবহ ভূমিকম্প! জারি হল কি সুনামি সতর্কতা

Indonesia Earthquake: ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। তালাউদ দ্বীপপুঞ্জে হওয়া এই ভূমিকম্পের তীব্রতী ছিল ৬.৭। ভারতীয় সময় রাত ২.১৮ নাগাদ এই ভূমিকম্র হয় বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিমি গভীরে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই ভূমিকম্প নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। সেখানেই তারা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিমি গভীরে। তালাউদ দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়। আমেরিকার ইউএসজিএস জানিয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালাইপুঙ্গুতে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।

Indonesia Earthquake: ইন্দোনেশিয়ার ফের ভয়াবহ ভূমিকম্প

দিনের শুরুতেই ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূমিকম্প হলেও, এখনও পর্যন্ত কোনও জীবন কিংবা সম্পত্তি হানির খবর মেলেনি। ভৌগলিক কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক ঘটনা। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যে কারণে সেখানে ঘনঘন ভূমিকম্প হয়।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার কোকোস, ইন্দো-অস্ট্রেলিয়ান, জুয়ান ডি ফুকা, নাজকা, উত্তর আমেরিকা ও ফিলিপাইন টেকটোনিক প্লেটকে যুক্ত করেছে।

এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, ইংরেজি নববর্ষে জাপানে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পটি হয় উত্তর-মধ্য জাপানে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬। ভূমিকম্পের কারণে সেখানে সুনামি সতর্কতাও জারি করা হয়। ঊপকূলীয় অঞ্চলে ঢেউ পাঁচ মিটার পর্যন্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। সাধারণ মানুষকে উপকূলীয় অঞ্চলগুলি থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ওই ভূমিকম্পে বেশ কিছু মানুষের মৃত্যু ও সম্পত্তির ক্ষতি হয়।

জাপানের ভূমিকম্পে শুধু দক্ষিণ কোরিয়াই নয়, রাশিয়াও সতর্কতা জারি করা হয়। বলা হয় পূর্বের শাখালিন দ্বীপের কিছু অংশে সুনামির আশঙ্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+