ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর ১৭০ বার আফটার-শক! মৃতের সংখ্যা পৌঁছল ১২৩৪
ইন্দোনেশিয়ার সুলায়েসি অঞ্চল ভূমিকম্পে যেন ধ্বংস হয়ে গিয়েছে। কম্পনের পর সুনামি চারিদিক ভাসিয়ে দিয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মনে করা হচ্ছে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটক রয়েছেন।
ইন্দোনেশিয়ার সুলায়েসি অঞ্চল ভূমিকম্পে যেন ধ্বংস হয়ে গিয়েছে। কম্পনের পর সুনামি চারিদিক ভাসিয়ে দিয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। মনে করা হচ্ছে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটক রয়েছেন। গত শুক্রবার সুলায়েসিতে ভূমিকম্প হয়। তারপরে সুনামি আসে। গত সপ্তাহে মৃতের সংখ্যা সাড়ে আটশো ছাড়িয়েছিল। এদিন তা আরও চারশো জন বেড়ে গিয়েছে। কোথায় গিয়ে মৃতের সংখ্যা থামবে তা আন্দাজ করা যাচ্ছে না।

ভূমিকম্প প্রবণ ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া পৃথিবীতে অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে পরিচিত। মুসলমান অধিবাসী বেশি হলেও কিছু এলাকায় খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষেরও শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে।

পরপর ভূমিকম্প
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইন্দোনেশিয়ায় অগাস্ট মাসে পরপর তিনটি ভূমিকম্প হয়। তারপর ফের এই ভূমিকম্পে ১২৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

বাড়ছে ক্ষোভ
সরকারি সূত্রে খবর, এখনও ৫০ হাজার মানুষ ভূমিকম্পের পর ঘরবাড়ি ছাড়া হয়ে রয়েছেন। খাবার, জল নেই। ফলে সরকারের উপরে ক্ষোভও বাড়ছে। তার উপরে একটি চার্চ থেকে উদ্ধার হয়েছে ৩৪টি দেহ। ফলে আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে।

বারবার আফটার শক
বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, শুক্রবারের ৭.৫ মাত্রার কম্পনের পর অন্তত ১৭০ বার আফটার শক হয়েছে। ফলে বাসিন্দারা রীতিমতো চিন্তায় রয়েছেন। তার উপরে সুনামি হওয়ায় চারিদিক ভেসে গিয়েছে।












Click it and Unblock the Notifications