করোনার দৈনিক সংক্রমণে ভারতকে টেক্কা দিয়ে এশিয়ার ‘হটস্পট’ হয়ে উঠেছে ইন্দোনেশিয়া

করোনার দৈনিক সংক্রমণে ভারতকে টেক্কা দিয়ে এশিয়ার ‘হটস্পট’ হয়ে উঠেছে ইন্দোনেশিয়া

করোনার দৈনিক সংক্রমণে ভারতকেও টেক্কা দিয়ে এশিয়ার হটস্পট হয়ে উঠল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় পরপর দুটি দৈনিক সংক্রমণ ৪০ হাজারে ছাড়িয়ে গিয়েছে। ভারতের থেকে সংক্রমিতের সংখ্যা বেশি ইন্দোনেশিয়ায়। একদিনে বিশ্বের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ হয়েছে এশিয়ার ওই দেশে। আশঙ্কা, ইন্দোনেশিয়া হয়ে উঠতে পারে এশিয়ার দ্বিতীয় ভারত।

করোনার দৈনিক সংক্রমণে ভারতকে টেক্কা দিয়ে এশিয়ার ‘হটস্পট’ হয়ে উঠেছে ইন্দোনেশিয়া


মঙ্গলবার ইন্দোনেশিয়ার করোনা সংক্রমণ নয়া রেকর্ড গড়েছে। একদিনে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৮৯৯ জন। ভারতের থেকে তো বেশিই, বিশ্বের মধ্যে সবথেকে বেশি। ফলে এই দেশ হয়ে উঠতে চলেছে এশিয়ার নয়া কোভিড হটস্পট। আর ইন্দোনেশিয়ার এই বাড়বাড়ন্তের পিছনে রয়েছে করোনার নয়া স্ট্রেন ডেল্টা।

জুন মাসে ইন্দোনেশিয়ার করোনা দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে ছিল। জুলাইয়ের প্রথম থেকে বাড়তে শুরু করে করোনা। জুলাইয়ের মাঝামাঝি তা বেড়ে ৫০ হাজার ছুঁই ছুঁই হয়ে গিয়েছে। এর ফলে উদ্গিগ্ন ইন্দোনেশিয়ার প্রশাসন। এই পরিস্থিতিতে অক্সিজেন জোগান বাড়াতে নির্দেশ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট।

তবে মে মাসে ভারতে দৈনিক সংক্রমণ পেরিয়ে গিয়েছিল ৪ লক্ষ। সেই বিচারে ইন্দোনেশিয়ার চিত্র তত ভয়াবহ নয়। মঙ্গলবারের পরিসংখ্যানে ভারতে করোনা সংক্রমণ ছিল ৪০ হাজার ২১৫। আর ভারতের উপরে ছিল ব্রাজিল, স্পেন আর ইন্দোনেশিয়া। ব্রাজিলে ৪৫ হাজার ৯৪ এবং স্পেন ৪৩ হাজার ৯৬০ ছিল সংক্রমিতের সংখ্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+