ভারতের আচরণ 'প্রতিহিংসাপরায়ণ', রেগে কাঁই মার্কিন মিডিয়া

'দ্য হিল' লিখেছে, "গত সপ্তাহে একজন ভারতীয় কূটনীতিককে গ্রেফতারের পর মঙ্গলবার প্রতিহিংসার বশবর্তী হয়ে নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাসের সামনে থেকে নিরাপত্তা বেষ্টনীগুলি সরিয়ে দিয়েছে ভারত। এর ফলে ওই দেশে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা বিপন্ন হতে পারে।" 'ওয়াল স্ট্রিট জার্নাল' লিখেছে, "নিউ ইয়র্কে ওদের একজন কূটনীতিককে গ্রেফতার করায় ভারত বদলা নিল। নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাসের সামনের রাস্তায় যে নিরাপত্তা বেষ্টনী ছিল, তা সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের কূটনীতিকদের কিছু সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।" 'ফক্স নিউজ' বলেছে, "ভারত পাল্টা ব্যবস্থা নিয়েছে কারণ গত সপ্তাহে নিউ ইয়র্কে ওদের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডেকে গ্রেফতার করা হয়েছিল। এর ফলে দু'দেশের সংঘাত তৈরি হয়েছে। ভারত এমন প্রতিহিংসাপরায়ণ আচরণ না করলে ভালো হত।" 'ওয়াশিংটন টাইমস'-ও নয়াদিল্লির আচরণকে 'প্রতিশোধমূলক' বলে মনে করছে।
এদিকে, নয়াদিল্লি মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা কমিয়ে দেওয়ায় উদ্বিগ্ন ওয়াশিংটন। তাদের বক্তব্য, জটিলতা তৈরি হলে তা আলোচনা করে মেটানো উচিত। নিরাপত্তার বিষয়টি লঘু করে দেখা ঠিক নয়।












Click it and Unblock the Notifications