India-Bangladesh: হাসিনাকে ভারতে রেখেই বাংলাদেশে পা রাখছেন মোদীর দূত! সুর নরম ঢাকার, দেওয়া হল বড় বার্তাও

India-Bangladesh: হাসিনা সরকারের পতনের পর থেকেই লাগাতার হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে সে দেশে। একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চলছে। এর মধ্যেই ইসকনের সন্নাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছে। যা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে ভারত। যা মোটেই ভালো চোখে নেয়নি বাংলাদেশ। আভ্যন্তরীন বিষয়ে ভারত অনাধিকার চর্চা করছে বলে তোপ দাগেন ইউনূসের প্রধান প্রেসসচিব।

যা নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কার্যত তলানিতে (India-Bangladesh)! এই পরিস্থিতিতে বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রকের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Indian Foreign Secretary Vikram Misri)।

Vikram Misri

কার্যত ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে চলা চাপা উত্তেজনার মধ্যেই দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হতে চলেছে। আর তা আগামী সপ্তাহে হবে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর সেই বৈঠকে যোগ দিতেই বিক্রম মিশ্রি যাচ্ছেন বলে খবর।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছেন, বিদেশমন্ত্রকের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিন বৈঠকে বসবেন। আর তা হবে আগামী ৯ ডিসেম্বর। যদিও ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক আগামী ১০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তা এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সবসময় মজবুত থেকেছে।

বর্তমান একাধিক ইস্যুতে যদিও দু'দেশের সম্পর্ক প্রভাব পড়েছে। সেই সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের বিদেশ সচিবরা আলোচনা করতে পারে। পাশাপাশি এই বৈঠকের মাধ্যমে কি শেখ হাসিনাকে তাঁদের হাতে তুলে দেওয়ার আবেদন জানাতে পারে বাংলাদেশ? তা উড়িয়ে দিচ্ছেন না কেউই। বলে রাখা প্রয়োজন, বিদ্রোহের পরেই কার্যত প্রাণনাশের আশঙ্কা নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে ভারতের আশ্রয়ে দিল্লির এক গোপন আস্থানায় রয়েছেন তিনি।

অন্যদিকে ঢাকা-দিল্লি বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে জানতে চাইলে ইউনূস সরকারের বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, আমরা চাই ভারতের সঙ্গে সবসময় ভালো একটা সম্পর্ক তৈরি হোক। তবে সেটা রেসিপ্রোক্যাল (পারস্পরিক) হতে হবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন তৌহিদ হোসেন সাহেব। অনেকের মতে, একাধিক ইস্যুতে প্রবল চাপের চাপে বাংলাদেশ। সেখানে দাঁড়িয়ে কিছুটা হলে এই বৈঠকের বাংলাদেশের সুর নরম বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+