জাতিসংঘে ভারতের পাল্টা আঘাত,পাকিস্তানের ‘মানবাধিকারের মুখোশ' খুলে দিল ১৯৭১ এর ইতিহাস

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 'নারী ও নিরাপত্তা' বিষয়ক আলোচনায় ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান। কাশ্মীর নিয়ে চিরাচরিত অভিযোগ তুলতেই এবার নিজের অতীতের নৃশংসতার মুখে পড়ল পাকিস্তান। ইতিহাসের ভয়াবহ অধ্যায় ১৯৭১ সালের অপারেশন সার্চলাইট তুলে ধরে পাকিস্তানের মানবাধিকারের মুখোশ খুলে দিল ভারত।

নিউইয়র্কে জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি পারভথানেনি হরিশ তাঁর তীক্ষ্ণ ভাষণে পাকিস্তানের "ভ্রান্ত কল্পনা ও প্রচারযজ্ঞের" তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, মানবাধিকারের ভাষণ দেওয়ার আগে পাকিস্তানকে নিজের অতীতের দিকে তাকানো উচিত।

"যে দেশ নিজের জনগণের উপর বোমা ফেলে, পরিকল্পিত গণহত্যা চালায়, তারা বিশ্বের কাছে মানবাধিকারের রক্ষক সেজে আসতে পারে না," কড়া ভাষায় মন্তব্য করেন হরিশ।

তিনি উল্লেখ করেন, গত মাসেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ ৩০ জনের মৃত্যু হয়েছে। তাঁর বক্তব্য, এই ঘটনাই প্রমাণ করে মানবাধিকারের আসল লঙ্ঘন কোথায় ঘটছে।

এরপরেই হরিশ টেনে আনেন ১৯৭১ সালের ভয়াবহ অধ্যায় অপারেশন সার্চলাইট, যখন পাকিস্তানের সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে চালিয়েছিল অমানবিক দমন নীতি। প্রায় ৪ লক্ষ নারী সেই অভিযানে গণধর্ষণ ও নৃশংস নির্যাতনের শিকার হন।
নেতৃত্বে ছিলেন কুখ্যাত সেনাপতি জেনারেল টিক্কা খান, যিনি "বেঙ্গলের কসাই" নামে পরিচিত।

হরিশ বলেন,"১৯৭১ সালে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে গণধর্ষণের অনুমোদন দিয়েছিল। বিশ্ব তা ভুলে যায়নি। আজ পাকিস্তান যতই প্রচার চালাক, আন্তর্জাতিক মহল তাদের আসল চেহারা জানে।"

পাকিস্তানের প্রতিনিধি সাইমা সালিম জাতিসংঘে দাবি তুলেছিলেন যে, কাশ্মীরে নারীদের উপর যৌন সহিংসতা যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযোগ সম্পূর্ণ প্রমাণহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের 'মানবাধিকারের' ভাষণ শেষ পর্যন্ত নিজেকেই বিপাকে ফেলল। ১৯৭১ সালের রক্তাক্ত ইতিহাস সামনে এনে ভারত দেখাল, যে দেশের হাতে নারীর সম্মান ভূলুণ্ঠিত হয়েছিল, তাদের কাছ থেকে মানবাধিকারের পাঠ নেওয়া যায় না।

জাতিসংঘের আসরে ভারত আবারও প্রমাণ করল অতীতের সত্য কখনও মুছে যায় না। ইতিহাসই সবচেয়ে বড় সাক্ষী, আর সত্যের মুখ ঢাকতে যত প্রচারই চলুক, শেষ পর্যন্ত উন্মোচিত হয় প্রকৃত মুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+