বিদেশযাত্রা কালে পছন্দের ঝাঁটা,বিছানা, নিয়ে বিমান সফরে যেতে চাইছেন ভারতীয়রা, উঠে এল তথ্য
বহু ভারতীয় বিদেশযাত্রাকালে বিমানে ,সঙ্গে নিয়ে যেতে চান তাঁদের ঘরের বিছানা কিম্বা ঝাঁটাটিও! অবাক লাগলেও এই তথ্যই জানিয়েছে ভার্জিন অ্যাটলান্টিক এয়ারলাইন্স।
বিশ্বায়নের যুগে অনলাইনে আজকাল সবই মেলে! তবে বিদেশ বিভুঁইয়ে নিজেদের পছন্দের জিনিস আদৌ কতটা মিলবে, তা নিয়ে সংশয় থেকেই যায়। আর সেই সংশয় থেকেই বহু ভারতীয় বিদেশযাত্রাকালে বিমানে ,সঙ্গে নিয়ে যেতে চান তাঁদের ঘরের বিছানা কিম্বা ঝাঁটাটিও! অবাক লাগলেও এই তথ্যই জানিয়েছে ভার্জিন অ্যাটলান্টিক এয়ারলাইন্স।[আরও পড়ুন:সৌভাগ্যের জন্য বিমানের ইঞ্জিনেই কয়েন ছুঁড়লেন চিনা বৃদ্ধা, তারপর কী হল]
এই বিমান পরিষেবা সংস্থা জানিয়েছে, দিল্লি থেকে লন্ডনগামী বিমানে, বেশ কিছু বিশেষ জিনিস নিয়ে যাওয়ার জন্য যাত্রীরা তাদের কাছে আবেদন জানান। এই জিনিসের তালিকার মধ্যে পড়ে, ঝাঁটা, বিছানা, ইত্যাদি। আরও আশ্চর্যের বিষয়, গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে বহু যন্ত্রাংশ নিয়ে যাওয়ারও আবেদন জানানো হয় বিমান পরিষেবা কর্তৃপক্ষের কাছে।[আরও পড়ুন: প্রতিটি বিমানের গায়ে সাদা রং থাকার অর্থ জানা আছে, জানুন]

এছাড়াও মাছ থেকে শুরু করে যাত্রীরা তাঁদের বহু ধরনের পোষ্য নিয়ে যাওয়ার জন্য বিমান পরিষেবা সংস্থার কাছে আবেদন জানান। এমনটাই জানিয়েছে ভার্জিন আটলান্টিক। এছাড়াও গাড়ির চাকার জন্য 'লুজ টায়ার' বিমানে নিয়ে যাওয়ার জন্যও বেদন জানানো হয়।
তাদের কাছে বার বার যে সমস্ত জিনিস বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন আসে ভারতীয়দের তরফে। বিমান পরিষেবা সংস্থা জানিয়েছে ,চেক ইন এর সময় যাত্রীরা এমন জিনিস নিয়ে ওঠেন যা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই এয়ারলাইন্স ভারতীয়দের পছন্দমতো জিনিসপত্র নিয়ে বিমান সফর করতে দেয়।












Click it and Unblock the Notifications